| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান

  • প্রকাশের সময় : 31-12-2025 | 07:19 PM
মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত  করেন তারেক রহমান মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের
ad728


নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার কফিনের পাশে বসে বুধবার সকাল ১০ টার দিকে কোরআন তেলাওয়াত করেন তার বড় ছেলে তারেক রহমান। পাশে তার সহধর্মিণী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং ভ্রাতৃবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথিকে দোয়া-দরুদ পড়ছিলেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে তারেক রহমানকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। অন্যরা দোয়া -দরুদ পড়ছিলেন। অনেকের চোখে তখনও পানি।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে জাতীয় পতাকা শোভিত লাশবাহী গাড়ি এভারকেয়ার হাসপাতাল থেকে এ বাড়িতে পৌঁছায়। এরপর তাকে এক নজর দেখেন স্বজন ও দলের শীর্ষ নেতারা। অরেকেই কান্নায় ভেঙে পড়েন।

ওই বাড়িতে আরও অবস্থান করছেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান রয়েছেন।

বিএনপি নেত্রীর ছোট ভাই শামীম এস্কান্দার, শামীমের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার মেঝ বোন সেলিমা ইসলাম, প্রয়াত ভাই সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দারসহ অন্য স্বজনরাও রয়েছেন। জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু, তার বড় মেয়ে শাহিনা জামান খানও রয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমেদও সেখানে রয়েছেন।

আওয়ামী লীগ শাসনামলে ২০১০ সালের ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ওঠেন খালেদা জিয়া। আর তার ছেলে তারেক রহমান যুক্তরাজ্যের দেড় দশকের নির্বাসন কাটিয়ে গত সপ্তাহে ওঠেন পাশের ১৯৬ নম্বর বাড়িতে।

এই বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে তার সহধর্মিনী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। মাস কয়েক আগে এ বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করে সরকার।