| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মেট্রোরেলের ছাদে কিশোর: স্যাবোটাজ কি না তদন্ত চলছে:ডিএমটিসিএল

  • প্রকাশের সময় : 01-12-2025 | 06:01 PM
মেট্রোরেলের ছাদে কিশোর: স্যাবোটাজ কি না তদন্ত চলছে:ডিএমটিসিএল
ad728

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের ছাদে কিশোর উঠে পড়ার ঘটনা ‘স্যাবোটাজ’ কিনা তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ। তিনি বলেন, ছাদে ওঠার ঘটনায় একজনকে পাওয়া গেলেও আরও কেউ সঙ্গে ছিল কি না—তা জানতে পুলিশ তদন্ত করছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএলের কার্যালয়ে প্রতিষ্ঠানটির মাসিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নিরাপত্তা বাড়াতে মেট্রোরেলের স্টেশনগুলোর নিচে সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা করা হয়েছে বলেও জানান ফারুক আহমেদ। এ বিষয়ে তিনি বলেন, এতে কোনো ঘটনার উৎস বোঝা যাবে। স্যাবোটাজ আছে কি না-সেটাও বোঝা যাবে।

ফারুক আহমেদ বলেন, একটা ছেলে দরজা দিয়ে প্রবেশ না করে কোনো একটি জায়গা দিয়ে ছাদে উঠে গিয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, সেটা জানা যায়নি। ছেলেটি যে বিদ্যুতায়িত হয়নি এটিই সৌভাগ্য বলে মন্তব্য করেন তিনি।

ডিএমটিসিএলের এমডি আরও জানান, মেট্রোরেলের লাইনের ওপর গত সপ্তাহে ড্রোন ফেলা হয়েছিল। গত কিছুদিনে সব মিলিয়ে সাতটা ককটেল পাওয়া গেছে।

গতকাল রোববার রাত আটটার দিকে রাজধানীর সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ছাদে উঠে পড়ে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর রাতে আর ট্রেন চালু হয়নি।

তবে মেট্রোরেলের ছাদে ঠিক কতজন উঠেছিল—তা এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ। এ বিষয়ে ফারুক আহমেদ বলেন, কয়জন ছিল, এটা এখনো জানা যায়নি। এখনো আমরা বের করতে পারিনি। কারণ, কয়েকজন যাত্রী দুজনের কথা বলেছিলেন। এ জন্য গতকাল ও আজ ভোরে সুইপিং ট্রেন চালিয়ে দেখা হয়েছে, আর কেউ আছে কিনা।

ফারুক আহমেদ জানান, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারী নিহত হওয়ার ঘটনার পরে ১০ শতাংশ যাত্রী কমেছে। তিনি বলেন, ওই ঘটনার আগে প্রতিদিন ৪ লাখ ৬০ হাজারের বেশি যাত্রী মেট্রোরেল ব্যবহার করতেন। ঘটনার পরে সেটি কমে চার লাখের আশপাশে এসেছে।



অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার

অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার

ad300