| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

যমুনা অভিমুখে শিক্ষকদের পদযাত্রা আটকে দিল পুলিশ

  • প্রকাশের সময় : 26-11-2025 | 07:06 PM
যমুনা অভিমুখে শিক্ষকদের পদযাত্রা আটকে দিল পুলিশ
ad728
এমপিওভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। গত ২ নভেম্বর থেকে শিক্ষকগণ দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে পঁচিশতম দিনের মত অবস্থানরত শিক্ষকরা বুধবার ( ২৬ নভেম্বর ) বেলা ৩টার দিকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। তবে কদম ফোয়ারার সামনে পুলিশ তাদের পদযাত্রা আটকে দেয়। এরপর শিক্ষকরা সেখানেই বসে অবস্থান করেন। পরে পুলিশ বুঝিয়ে সেখান তাদের থেকে সরিয়ে দেয়।

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ ব্যানারে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি বেতনভাতার তালিকাভুক্ত বা এমপিওভুক্ত করার দাবিতে  দীর্ঘদিন আন্দোলন করে আসছেন শিক্ষকরা।

পরিষদের সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক গণমাধ্যেমকে বলেন, বিগত পবিত্র রমজান মাসে আমরা ননএমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে ১৭ দিনের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছি। সেসময় মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব মহোদয় শিক্ষকদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্তির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সে আশ্বাস আলোর মুখ দেখেনি। এদিকে বেতন-ভাতা না পাওয়া ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বেতন না পেয়ে আমরা আর্থিক সংকটে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি।

সরকারকে এমপিও নীতিমালা ও পরিপত্রের অসম খেলা বন্ধ করে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আহ্বান জানাই। তা না হলে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দাবি আদায় করব।

স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ২৩ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন শিক্ষকরা। ১৭ দিন অবস্থানের পর গত ১২ মার্চ তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এরপর শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে কর্মসূচি স্থগিত করার কথা বলেছিলেন পরিষদের প্রধান সমন্বয়ক সেলিম মিয়া।এরপর শিক্ষকরা ফের ২ নভেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।



সর্বশেষ সংবাদ
১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল; পরিবর্তন হচ্ছে না শা

১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল; পরিবর্তন হচ্ছে না শা

ad300