| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

  • প্রকাশের সময় : 13-11-2025 | 01:03 AM
রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
ad728


নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত দুদিন ধরে গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার জেরে এবার রেলেও নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ট্রেন, রেল লাইনের পাশাপাশি রেলের বিভিন্ন  স্থাপণায়ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) মন্ত্রণালয় থেকে রেলের বিভিন্ন বিভাগে চিঠি দিয়ে এই নির্দেশ দেওয়া হয়। এতে সই করেছেন রেল মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা।

চিঠিতে বলা হয়েছে, দেশে সম্প্রতি সংঘটিত কিছু অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রেললাইন, রেলসেতু, রেলস্টেশন, ট্রেনসহ সব স্থাপনায় দুষ্কৃতিকারীর যেকোনো ধরনের নাশকতা বা ধ্বংসাত্বক কার্যক্রম প্রতিরোধে বাড়তি সর্তকতা অবলম্বন করা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রয়োজন। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়তি সতর্কতা অবলম্বন এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।



বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ সব মানুষের নিরাপদ আবাসভূমি: প্রধান উপদেষ্টা

ad300