| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শাহজালালে নতুন চারতলা কার্গো ভিলেজ নির্মাণের সিদ্ধান্ত !

  • প্রকাশের সময় : 05-11-2025 | 02:27 AM
শাহজালালে নতুন চারতলা কার্গো ভিলেজ নির্মাণের সিদ্ধান্ত !
ad728

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনার পর বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নতুন করে অত্যাধুনিক সুবিধাসহ একটি চারতলা কার্গো ভিলেজ নির্মাণের চিন্তা করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে ‘ফ্যাব্রিকেটেড স্ট্রাকচার’ তৈরি করে এমন একটি প্রতিষ্ঠান প্রেজেন্টেশন দিয়েছে। সরকারের মূল লক্ষ্য হলো দ্রুত কার্গো ভিলেজ ঠিক করে তার কার্যক্রম পুনরায় শুরু করা।

সম্প্রতি এ লক্ষ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে একটি সভা হয়। সেখানে কার্গো ভিলেজ নিয়ে বিস্তারিত আলোচনা ও দ্রুত কার্গো ভিলেজ চালুর উদ্যোগ নেওয়া হয়।

বিমানবন্দরে শুল্ক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে জায়গায় আমদানি ও রপ্তানির পণ্য রাখা হয়, তাকে কার্গো ভিলেজ বলা হয়। অনেক বিমানবন্দরে আমদানি ও রপ্তানির জন্য আলাদা আলাদা কার্গো কমপ্লেক্স থাকে। শুল্ক সম্পন্ন হওয়ার পর পণ্য চালান বুঝে নেন আমদানিকারক বা তাদের প্রতিনিধি। শুল্ক প্রক্রিয়ার ওপর নির্ভর করে পণ্য কতদিন কার্গো ভিলেজে থাকবে।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনে পুড়ে যাওয়া কার্গো ভিলেজের জায়গায় একটি আধুনিক ডিজাইনের চারতলা কার্গো ভিলেজ তৈরি করার প্রস্তাব এসেছে। সম্প্রতি মন্ত্রণালয়ে একটি প্রতিষ্ঠান প্রেজেন্টেশন দিয়েছে, যেখানে নতুন ভবনের জন্য অনেক সুপারিশও এসেছে। সরকারের মূল লক্ষ্য হলো দ্রুত কার্গো ভিলেজ ঠিক করে কার্যক্রম শুরু করা এবং এর জন্য যা দরকার তাই করা হবে।

ফ্যাব্রিকেটেড স্ট্রাকচার তৈরি করা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান, আলোচনার দিন বিমানে একটি প্রেজেন্টেশন হয়েছে, কিন্তু এটিকে আনুষ্ঠানিক মিটিং বলা যাবে না। এই প্রেজেন্টেশনের মূল বিষয় ছিল কার্গো ভিলেজকে আধুনিক করা এবং পুনরুদ্ধারের কাজ। যেহেতু কার্গো ভিলেজে প্রচুর পরিমাণ পণ্য লেনদেন হতো, তাই এর কার্যক্রম দ্রুত আবার চালু করা জরুরি।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে রপ্তানিকারকরা কার্গো ভিলেজে নিরাপত্তাহীনতা, গুদাম ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও মালামাল চুরির অভিযোগ জানাচ্ছিলেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা শঙ্কিত। এ ঘটনায় ওষুধ, তৈরি পোশাক, কৃষিপণ্য, ফলমূল, হিমায়িত খাদ্যসহ অন্যান্য রপ্তানিকারক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশি ক্রেতারা বাংলাদেশের রপ্তানি পণ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা পেতে পারেন, যা ভবিষ্যতে রপ্তানি চুক্তি ও অর্ডারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।




গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ একনেকে ১২ প্রকল্পের অনুমোদন

গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ একনেকে ১২ প্রকল্পের অনুমোদন

ad300