| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বই : শিক্ষা উপদেষ্টা

  • প্রকাশের সময় : 28-12-2025 | 08:44 PM
শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বই : শিক্ষা উপদেষ্টা
ad728
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জানিয়েছেন নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, তবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে সব বই বিতরণ সম্পন্ন করতে জানুয়ারি মাস লেগে যেতে পারে। এর বাইরে আর দেরি হওয়ার আশঙ্কা নেই বলে তিনি আশ্বস্ত করেন।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষা উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই পাঠ্যবই প্রস্তুতের কাজ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। শিক্ষার্থীদের হাতে নির্ভুল ও মানসম্মত বই পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত হলেও অনেক প্রতিবেদন ছিল গঠনমূলক, যা সংশোধনমূলক পদক্ষেপ নিতে সহায়ক হয়েছে। এসব প্রতিবেদনের কারণে বই ছাপার কাজের ক্ষেত্রে একাধিক সমন্বয় করতে হয়েছে। তিনি উল্লেখ করেন, এসব সমন্বয় প্রয়োজন না হলে ডিসেম্বরের ৭ বা ৮ তারিখের মধ্যেই বইয়ের কাজ শেষ করা সম্ভব হতো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন বলেন, সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রমে পাঠ্যবই প্রস্তুতের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। জানুয়ারি মাসের ১ তারিখের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে। বাকি বইগুলো জানুয়ারির মধ্যেই সরবরাহ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এবার প্রাক্-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মোট ২৯ কোটি ৮০ লাখ ১১ হাজার ৫৬৬ কপি পাঠ্যবই ছাপানোর কাজ করছে এনসিটিবি। এর মধ্যে মাধ্যমিক, দাখিল ও কারিগরি শিক্ষার ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম-দশম শ্রেণির জন্য ছাপা হচ্ছে ১৮ কোটি ৯ লাখ ৬৬ হাজার ৮৪০ কপি বই। আর প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি।

এনসিটিবির তথ্য অনুযায়ী, গত ২৫ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও ইবতেদায়ি স্তরের প্রায় ১০ কোটি বই এখনো প্রস্তুত করা বাকি রয়েছে। তবে প্রাথমিক স্তরের সাড়ে ৮ কোটির বেশি বই ছাপা, বাঁধাই ও কাটিং শেষে ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে।



অভ্যন্তরীণ ইস্যুতে কোন দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: ড.

অভ্যন্তরীণ ইস্যুতে কোন দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: ড.

ad300