| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

শিশুশ্রম প্রতিরোধে সামাজিক সুরক্ষা জোরদারের দাবি

  • প্রকাশের সময় : 17-12-2025 | 08:31 PM
শিশুশ্রম প্রতিরোধে সামাজিক সুরক্ষা জোরদারের দাবি রাজধানীর একটি হোটেলে আয়োজিত শিশু শ্রম নিয়ে আলোচনা সভায় বক্তারা
ad728


নিজস্ব প্রতিবেদক: শিশুশ্রম কোন ভাবেই বন্ধ হচ্ছে না , এটি প্রতিরোধে সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদারের সুপারিশ করেছেন বক্তারা। তারা বলেছেন, শিশু শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ ৬৬ দশমিক ৬ শতাংশ শিল্প-কারখানায় নিয়োজিত রয়েছে। এছাড়া ৪৪ দশমিক ৪ শতাংশ সেবা খাতে এবং ৩৮ দশমিক ৮ শতাংশ কৃষিখাতে কাজ করছে। যারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এই অবস্থায় শিশুশ্রম প্রতিরোধে সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদারের বিকল্প নেই।  সরকারকে এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করার আহ্বানও জানান হয়েছে অনুষ্ঠানে।
আন্তর্জাতিক সংস্থা ‘এডুকো’ বাংলাদেশ ও চাইল্ড লেবার ইলিমিনেশন প্ল্যাটফর্ম (ক্ল্যাপ) আয়োজিত নীতি শেয়ারিং অনুষ্ঠানে  উত্থাপিত এক প্রতিবেদনেেএ তথ্য উঠে আসে। 
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে শিশু শ্রমিকদের পরিবারকে সহায়তার লক্ষ্যে সামাজিক  নিরাপত্তা কর্মসূচি শক্তিশালীকরণে প্রস্তাবিত নীতি’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সংক্রান্ত গবেষণা প্রস্তাব উত্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। 
এডুকো বাংলাদেশের ব্যবস্থাপক আফজাল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস, শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মোজাম্মেল হক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আওরঙ্গজেব আকন্দ, চাইল্ড লেবার মনিটরিং কাউন্সিলের কো-চেয়ার অ্যাডভোকেট সালমা আলী, এডুকো বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম) আব্দুর রহিম প্রমূখ।
প্রস্তাবনায় ড. গোলাম মোয়াজ্জেম জানান, আন্তর্জাতিক অঙ্গীকার, আইন ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও লাখ লাখ শিশু অনানুষ্ঠানিক খাতে শ্রমে নিয়োজিত। প্রায় ৩৫ লক্ষ শিশু নানাধরণের কাজে নিয়োজিত থাকলেও মধ্যে ১৭ লক্ষ শিশুর তথ্য আছে। এরমধ্যে এক লক্ষ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত।  শিশুশ্রম নিরসনে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ ও আওতা বাড়ানোর সুপারিশ করেন তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস বলেন, এসডিজি লক্ষ্যমাত্রায় শিশু শ্রমিকদের নিয়োগ ও ব্যবহার, শোষণ, পাচার এবং সব ধরনের সহিংসতা ও নির্যাতন এবং সব ধরনের শিশুশ্রমের অবসান ঘটানোর কথা উল্লেখ করেছে। সরকার এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। শিশুশ্রম নিরসনে  বেশ কিছু উদ্যোগ, প্রকল্প ও কর্মসূচি হাতে নিয়েছে। 
সভাপতির বক্তব্যে আফজাল কবির খান বলেন, শিশুশ্রম নির্মূলের জন্য শক্তিশালী সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর পাশাপাশি শিশু শ্রমিকদের পরিবারের প্রতি সহায়তা জোরদার করতে হবে।



সর্বশেষ সংবাদ
পক্ষপাতের দায় নিয়ে সরে গেলেন বিবিসির প্রধান ও হেড অব নিউজ

পক্ষপাতের দায় নিয়ে সরে গেলেন বিবিসির প্রধান ও হেড অব নিউজ

ad300