| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সংসদ ভবনের দক্ষিন প্লাজায় পৌছাল খালেদা জিয়ার মরদেহ

  • প্রকাশের সময় : 31-12-2025 | 08:30 PM
সংসদ ভবনের দক্ষিন প্লাজায় পৌছাল খালেদা জিয়ার মরদেহ লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়া বেগম খালেদা জিয়া
ad728
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়া অবস্থায় কড়া নিরাপত্তায় তাকে সেখানে আনা হয়। আজ দুপুর ২টায় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে বিকাল সাড়ে ৩টায় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ১২টার দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এসময় সেনাবাহিনী বিশেষ 'হিউম্যান চেইন' তৈরি করে রাষ্ট্রীয় সম্মানের সাথে মরদেহ গ্রহণ করে। এর আগে বেলা ১১টার দিকে গুলশানে ছেলে তারেক রহমানের বাসভবন থেকে মরদেহ নিয়ে সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়।

সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ প্রথমে তার দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত বাসভবন 'ফিরোজা'য় নেওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা তারেক রহমানের গুলশানের বাসায় নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় সংসদ ভবনের মাঠ ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকাল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
 




বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ পরিদর্শক

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ পরিদর্শক

ad300