| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সরকার কোনো দলের পক্ষে না: পররাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : 27-12-2025 | 09:38 PM
সরকার কোনো দলের পক্ষে না: পররাষ্ট্র উপদেষ্টা ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে তৌহিদ হোসেন
ad728

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব রাজনৈতিক দল অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, আপনারা জেনে যাবেন কারা কারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমাদের লক্ষ্যটা হচ্ছে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবাই ভোট দিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন। 

নির্বাচনের বিশেষ গুরুত্বের কয়েকটি কারণ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সত্যিকার অর্থে গত ১৫ বছর দেশে কোনো নির্বাচন হয়নি। সর্বশেষ হয়েছে ২০০৮ সালে। বর্তমানে বিপুলসংখ্যক জনগণের বয়স ৩০ এর নিচে বা আশপাশে, তারা নির্বাচনে কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। 

তিনি বলেন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে, প্রত্যেকটি মানুষ যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখা পায়। আমরা আশা করি, নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা চাই, মানুষ তার ইচ্ছামতো ভোট দিতে পারবে। 

অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান প্রমুখ।



দেশ কোনদিকে যাবে জনগণ তা ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে: তারেক

দেশ কোনদিকে যাবে জনগণ তা ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে: তারেক

ad300