| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সরকার পরিবর্তন হলেও তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে:আইন উপদেষ্টা

  • প্রকাশের সময় : 11-12-2025 | 12:17 AM
সরকার পরিবর্তন হলেও তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে:আইন উপদেষ্টা
ad728
সরকার পরিবর্তনের পরও দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা বহাল থাকবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, এ দুটি মৌলিক বিষয় সুরক্ষিত ও অপরিবর্তনীয় থাকবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, দুটি বিষয় কখনোই হারিয়ে যাবে না। প্রথমত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রায় দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। সুপ্রিম কোর্ট নিজেই এখন এই আইনের রক্ষক।

তিনি জানান, মানবাধিকার অগ্রগতির জন্য এ দুটি বিষয় মৌলিক গ্যারান্টি। আমাদের অন্য সংস্কারগুলো, যেমন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও গুম প্রতিরোধ অধ্যাদেশ শক্তিশালী ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। সরকার থেকে বিদায় নেওয়ার পর এসব আইন রক্ষায় নাগরিক সমাজের পাশে থাকবেন বলেও জানান তিনি।

আসিফ নজরুল বলেন, পুলিশ কমিশন অধ্যাদেশ যদিও একটি ১০০ পারসেন্ট শক্তিশালী কমিশন গঠন সম্ভব হয়নি, তবুও এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সরকারের ওপর ইতিবাচক চাপ তৈরি করবে। তিনি দ্রুত বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ের সেবা সংস্কারের মতো অর্জনগুলোরও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, উপস্থিত সবাইকে অর্জিত সংস্কারগুলো রক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে, সবাই মিলে একসাথে কাজ করলে আমরা আরও উন্নত বাংলাদেশ গড়তে পারব।

অনুষ্ঠানে গৃহায়ন ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি স্টিফেন লিলার, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি আলবার্তো জিওভানেত্তিসহ প্রমুখ বক্তব্য রাখেন।



শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

ad300