| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সোনারগাঁয়ে আগুনে নারী,শিশুসহ একই পরিবারের ৪জন দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘরে আগুন লেগে নারী, শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন ওই বাড়ির ভাড়াটে পোশাককর্মী মো. আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪), সিমলা আক্তার (৪) এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আলাউদ্দিনের শরীরের ৪০ শতাংশ, সিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ ও শিফার ১২ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

  • প্রকাশের সময় : 06-12-2025 | 07:14 PM
সোনারগাঁয়ে আগুনে নারী,শিশুসহ একই পরিবারের ৪জন দগ্ধ দগ্ধ পরিবারের ঘরের চিত্র
ad728

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘরে আগুন লেগে নারী, শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন ওই বাড়ির ভাড়াটে পোশাককর্মী মো. আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪), সিমলা আক্তার (৪) এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আলাউদ্দিনের শরীরের ৪০ শতাংশ, সিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ ও শিফার ১২ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছয়তলা ভবনের নিচতলার একটি বাসায় দগ্ধ চারজন ভাড়া থাকেন। ভোরে চার্জে লাগানো অবস্থায় মুঠোফোনের চার্জার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে চার্জার বিস্ফোরণের আগুন থেকে কীভাবে চারজন দগ্ধ হলেন, তা আমরা বুঝতে পারছি না। এ বিষয়ে ফায়ার সার্ভিস বিস্তারিত বলতে পারবে।

কাঁচপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মেরাজ আলী বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ঘরের একটি জানালার কাচ ভেঙে গেছে। ধারণা করছি, ঘরটি গ্যাসভর্তি ছিল। কোনোভাবে আগুনের সূত্রপাত হওয়ার পর দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণে জানালার কাচ ভেঙে যায়।

আজ শনিবার দুপুরে ওই বাড়ি গিয়ে আগুন লাগা কক্ষটি তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, আজ ভোরে আলাউদ্দিন ওয়াশরুমে যাওয়ার সময় ঘরে শব্দ হয়। শব্দ শুনে ঘরে প্রবেশ করে বিছানার তোশকে আগুন দেখতে পান তিনি। আগুন নেভাতে গিয়ে তিনি ঝলসে যান। এ সময় ঘরে থাকা তাঁর মা ও দুই মেয়েও আগুনে দগ্ধ হন। বাইরে থেকে বাড়ির ফটক তালাবদ্ধ থাকায় তাঁরা বাড়ি থেকে দ্রুত বের হতে পারেননি। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সালমার ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস বের হয়ে ঘরে ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে মুঠোফোনের চার্জার বিস্ফোরণ হলে ঘরে থাকা লোকজন আগুনে ঝলসে যান এবং তোশকে আগুন লাগে। সেই আগুন নেভাতে গিয়ে তার ভাই দগ্ধ হন। তাদের চিকিৎসা চলছে।