| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হাদির ইচ্ছে ছিল বাবার কবরের পাশে সমাহিত হওয়ার

  • প্রকাশের সময় : 19-12-2025 | 01:36 PM
হাদির ইচ্ছে ছিল বাবার কবরের পাশে সমাহিত হওয়ার গতকাল সিঙ্গাপুরে ‍চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি
ad728
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি সাত দিন চিকিৎসাধীন থাকার পর গতকালরাতে (১৭ ডিসেম্বর)  মৃত্যুবরণ করেছেন। শোকে স্তব্ধ তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলা। হাদিশূন্য বসতভিটায় ভিড় করছেন চেনা-অচেনা মানুষ। গ্রামবাসীরা এখন শেষবার তাকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, হাদির ইচ্ছে ছিল তাকে তার বাবার কবরের পাশে সমাহিত করা হোক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। নিহত হাদির ভগ্নপতি আমীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘হাদির ইচ্ছে ছিল তাকে তার বাবার পাশে সমাহিত করা।’

নলছিটি পৌরসভার খাসমহল এলাকার টিনশেডের একটি সাধারণ ঘরেই ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ শরিফ ওসমান হাদি। বাবা মাওলানা আবদুল হাদি ও মা তাসলিমা হাদির ঘরে ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান হাদির বেড়ে ওঠা গ্রামেই। তবে এখন এই ঘর যেন শুধু একটি ছবি হয়ে দাঁড়িয়েছে। ঘাতকের গুলিতে চিরতরে বিদায় নেওয়ায় তার জন্মভূমি শূন্যতার ছায়ায় ঢাকা পড়েছে।

এলাকাবাসী জানান, শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের এক কণ্ঠস্বর। নেছারাবাদ এন.এস. কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম শেষ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ চুকান। স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর কাছে হাদি কেবল একটি নাম নয়; চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ায় তিনি প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। তাই তার হত্যার ঘটনা কেউ মানতে পারছে না। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই চেনা-অচেনা মানুষ ভিড় করেছেন হাদির ভাঙাচুরা ঘরের সামনে। বাড়িতে থাকা হাদির বোন ও পরিবারের প্রতি সান্ত্বনা জুগাতে আগতরা ভাষা পাচ্ছেন না। এ সময় কেউ স্মৃতি শেয়ার করছেন, কেউ হাদির হত্যার বিচারের দাবি তুলছেন। 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অস্ত্রোপচারের পর হাদিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সরকারের পৃষ্ঠপোষকতায় উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।