| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হাসিনার রায়ের পর বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি, গ্রেফতার ১

  • প্রকাশের সময় : 20-11-2025 | 05:04 PM
হাসিনার রায়ের পর বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি, গ্রেফতার ১
ad728
জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনজন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রসিকিউটর তানভীর জোহা বিষয়টি নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী হুমকিদাতাদের সঙ্গে জড়িত চারজনকে শনাক্ত করেছে; এদের মধ্যে শরীফ (২০) নামে একজনকে ভোলা থেকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রসিকিউটর তানভীর জোহা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারপতি ও প্রসিকিউটরের ছবি ছড়িয়ে দিয়ে বেশ কয়েকটি ফেসবুক পেজ এবং ব্যক্তি এই হুমকির সঙ্গে জড়িত। সেই সূত্র ধরেই পুলিশ শরীফকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গত সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলায় রায় ঘোষণা করেন। ওই রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। রায় ঘোষণার পরপরই বিচারকদের হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটে।



হাসিনা -আ,লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখনই  সিদ্ধান্ত নিতে হ

হাসিনা -আ,লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখনই সিদ্ধান্ত নিতে হ

ad300