| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হুমকির পরও‘ ব্যবস্থা নেয়নি’ সরকার:অভিযোগ উদীচীর

  • প্রকাশের সময় : 20-12-2025 | 04:54 PM
হুমকির পরও‘ ব্যবস্থা নেয়নি’ সরকার:অভিযোগ উদীচীর
ad728


নিজস্ব প্রতিবেদক:  দেশের সাংস্কৃতিক পীঠস্থান উদীচীকে সুস্পষ্ট ‘হুমকি দেয়ার পরও’ উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ঠেকাতে সরকার ‘পুরোপুরি ব্যর্থ হয়েছে’ বলে অভিযোগ করেছেন উদীচীর (একাংশ) সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদী সমাবেশ করেছে উদীচী। সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমন কথা বলেন অমিত রঞ্জন দে।

তিনি বলেন, গতবৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় এবং ছায়ানট ভবনে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটতরাজ ঘটে। এরপর থেকে উদীচীর উপর হামলার সরাসরি হুমকি দেওয়া হয়। কিন্তু উদীচীর নিরাপত্তায় কোনো ধরনের ব্যবস্থাই নেয়নি অন্তর্বর্তী সরকার বা প্রশাসন। এ কারণে গতশুক্রবার সন্ধ্যায় বিনা বাধায় অগ্নিসংযোগ করে অন্ধকারের অপশক্তি।

গতশুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর তোপখানা সড়কে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আধা ঘণ্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আগুনে উদীচীর ৫৭ বছরের ইতিহাসের গুরুত্বপূর্ণ নথিপত্র, বাদ্যযন্ত্র ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন অমিত রঞ্জন দে।
রাজধানীর পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন উদীচীর শিল্পী-কর্মীরা। মিছিলটি তোপখানা রোডে সত্যেন সেন চত্বর (উদীচী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে- জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) গিয়ে শেষ হয়, পরে সেখানে শুরু হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

সেখানে অমিত রঞ্জন দে বলেন, স্বাধীনতার আগে থেকেই এদেশের মুক্তিকামী মানুষের যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে উদীচী। মহান মুক্তিযুদ্ধেও উদীচীর শিল্পী-কর্মীরা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছে। যখনই জাতীয় জীবনে কোনো দুর্যাগ নেমে এসেছে, যখনই সাধারণ মানুষের অধিকার হরণের চেষ্টা করা হয়েছে, যখনই শোষণ-বঞ্চনা-অত্যাচারের মাত্রা বেড়ে গেছে, তখনই সাংস্কৃতিক হাতিয়ার নিয়ে রাজপথে নেমে এসেছে উদীচী। কিন্তু, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীর বিজয়নগরে আততায়ীদের হামলায় ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যে ঘৃণ্য রাজনীতি ও মৌলবাদী অপশক্তির আস্ফালন শুরু হয় তার শিকার হতে হয়েছে উদীচীকে।

উদীচীর একাংশের সহ-সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ বলেন, হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে যারা ব্যর্থ হল, যারা এ হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করলো, তাদের কারো বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করেনি তথাকথিত 'বিক্ষুব্ধ জনতা'। এর মানে হল, তারা ওসমান হাদির হত্যার বিচার চায় না, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে।
এই 'অপশক্তি' বাংলাদেশকে 'ব্যর্থ রাষ্ট্রে' পরিণত করতে চায় বলেও মন্তব্য করেন প্রদীপ ঘোষ।

উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবাণী ভট্টাচার্য্যের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন শেখ আনিসুর রহমান এবং সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল প্রমূখ।



সর্বশেষ সংবাদ
হাসিনা -আ,লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখনই  সিদ্ধান্ত নিতে হ

হাসিনা -আ,লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখনই সিদ্ধান্ত নিতে হ

ad300