| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

১৩ নভেম্বর ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

  • প্রকাশের সময় : 11-11-2025 | 05:48 PM
১৩ নভেম্বর ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
ad728
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঘোষিত কর্মসূচি লকডাউন নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, কোনো শঙ্কা নেই এবং চিন্তার কোনো কারণ নেই। ঢাকাবাসী স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে। ওইদিন বিপুলসংখ্যক পুলিশ সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীতে মোতায়েন থাকবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার বাইরে থেকে লোকজন এসে টাকার বিনিময়ে মিছিল করছে এবং পরে বাইরে চলে যাচ্ছে। এসব ঘটনার সঙ্গে যুক্ত ৫৫২ জনকে অক্টোবর থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে, হেলমেট ও মাস্ক পরে ভোরবেলায় বা ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এসব ককটেল বিস্ফোরণে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, অন্যের মোটরসাইকেল বা যানবাহন ভাড়া নিয়ে কেউ নাশকতা করতে পারে না। তাই যানবাহন ভাড়ার আগে যাচাই করা জরুরি। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানাতে হবে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭টি মামলা ও ৫০ জন গ্রেফতারের তথ্য জানিয়ে তিনি বলেন, অক্টোবর থেকে ১৪টি ঝটিকা মিছিল এবং অন্যান্য কর্মকাণ্ডে যুক্ত ৫৫২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।



সর্বশেষ সংবাদ