| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

৩৬ দিনে ১৫ প্রাণহানি: নির্বাচনী পরিবেশ নিয়ে টিআইবির উদ্বেগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পরবর্তী ৩৬ দিনে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং অব্যাহত সহিংসতা নির্বাচনী পরিবেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

  • প্রকাশের সময় : 02-02-2026 | 10:13 PM
৩৬ দিনে ১৫ প্রাণহানি: নির্বাচনী পরিবেশ নিয়ে টিআইবির উদ্বেগ
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পরবর্তী ৩৬ দিনে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

সোমবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং অব্যাহত সহিংসতা নির্বাচনী পরিবেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। 

রাজধানীতে টিআইবির কনফারেন্স রুমে প্রকাশিত ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে নির্বাচনের বর্তমান চিত্র তুলে ধরা হয়। প্রতিবেদনে জানানো হয় যে তফশিল ঘোষণার পর মাত্র ৩৬ দিনে ১৫ জন প্রাণ হারিয়েছেন এবং সংখ্যালঘুদের ওপর ৫০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন থানা থেকে লুট হওয়া ১ হাজার ৩৩৩টি অস্ত্র এখনো নিখোঁজ থাকা এবং নতুন করে অস্ত্রের লাইসেন্স দেওয়ার উদ্যোগ সহিংসতা আরও বাড়াতে পারে বলে টিআইবি আশঙ্কা প্রকাশ করেছে। 

এছাড়া নির্বাচনী জনবলের মাত্র ৯ থেকে ১০ শতাংশ পুলিশ সদস্য হওয়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে। ৪৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে ২৭টি রিট আবেদন এবং ১২ হাজার ৫৩১টি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের অনুপযোগী থাকা নির্বাচনী প্রক্রিয়ায় বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে। 

টিআইবি আরও উল্লেখ করেছে যে নির্বাচন কমিশনের অনেক পর্যবেক্ষক সংস্থা কার্যত ‘নামসর্বস্ব’ এবং প্রযুক্তির অপব্যবহার বা ডিপফেকের মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে আইনি ও প্রক্রিয়াগত সংস্কারের ওপর জোর দিয়েছে সংস্থাটি।




বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৫

বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৫

ad300