নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা হবে বলেও জানান তিনি। তার পরে যে কোন দিন তফসিল দেয়া হবে। ইসির দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ তথ্য জানান ইসি সানাউল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঐতিহাসিক’ গণভোট সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। এই দুই ভোট আয়োজন সফল করতে সংস্থাটি বিস্তারিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) ইসির দশম কমিশন সভা শেষে ইসি সানাউল্লাহ এসব কথা বলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নেওয়ার সময় এবার এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। রবিবার নির্বাচন কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
সানাউল্লাহ বলেন, আজ দশম সভা হয়েছে। শিগগির তফসিল ঘোষণা করা হবে। চলতি সপ্তাহে যে কোনো এক সময়ে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনের আগের রাতে ব্যালট যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল কবে ঘোষণা হবে তা নির্ধারণে আজ রবিবারে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে ১০ম কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়।
তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির নেতৃত্বে আগামী ১০ ডিসেম্বর ইসির অন্য সদস্যরাসহ ইসি সচিব দেখা করবেন। সেখানে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি নিয়ে আলোচনা হবে। তার পরে তফসিল ঘোষণা করবে ইসি।
এ নিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আগামী ১০ ডিসেম্বর আমরা মহামান্যের সঙ্গের তফসিল নিয়ে আলোচনা করবো। তার পরে তফসিল ঘোষণা করা হবে। এ নিয়ে আজ রবিবার (৭ ডিসেম্বর) কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তফসিল কবে হবে তা নির্ধারণ করে ইসি। এর আগে তিনি জানিয়েছিলেন, ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। আর ভোট হতে পারে ৮ থেকে ১২ জানুয়ারির মধ্যে।