| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গণভোটে নিরপেক্ষ থাকার সুযোগ নেই: উপদেষ্টা আদিলুর

  • প্রকাশের সময় : 24-01-2026 | 02:12 PM
গণভোটে নিরপেক্ষ থাকার সুযোগ নেই: উপদেষ্টা আদিলুর
ad728
আগামী ১২ ফেব্রুয়ারির গণভোট নিয়ে নিরপেক্ষ থাকার কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। 

শনিবার (২৪ জানুয়ারি) বগুড়ায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের রক্তের প্রতি যারা শ্রদ্ধাশীল, তাদের সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দাঁড়াতে হবে। এই ভোটের মাধ্যমেই বাংলাদেশের মালিকানা প্রকৃত অর্থে জনগণের হাতে ফিরে আসবে।

স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগের অঙ্গীকার বাস্তবায়নেই ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। এই সনদের পক্ষে জনমত যাচাইয়ের জন্যই আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটের আয়োজন করা হয়েছে। যারা দেশের সংস্কার ও জুলাই বিপ্লবের আদর্শে বিশ্বাসী, তাদের প্রত্যেকের উচিত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরালো অবস্থান নেওয়া।

উপদেষ্টা আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ‘আয়নাঘর’-এর মতো বর্বরতার কোনো স্থান থাকবে না। এই গণভোটের মাধ্যমেই আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা এবং জনগণের নিরঙ্কুশ মালিকানা নিশ্চিত হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এই প্রক্রিয়া সফল করার আহ্বান জানান।

এর আগে উপদেষ্টা আদিলুর রহমান খান শহরের নামাজগড় কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। রাজশাহী বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় সরকার ও গৃহায়ণ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন সচিবগণ উপস্থিত ছিলেন।




জাতীয় সংসদের নতুন চিফ হুইপ ও ৬ হুইপ মনোনীত

জাতীয় সংসদের নতুন চিফ হুইপ ও ৬ হুইপ মনোনীত

ad300