| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না: জামায়াত আমির

  • প্রকাশের সময় : 28-09-2025 | 08:11 AM
জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না: জামায়াত আমির জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না: জামায়াত আমির
ad728
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণকে আর দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না। শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, গত অর্ধশতাব্দীতে বিভিন্ন সরকার তরুণদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। তাই জনগণের সহযোগিতায় জামায়াত একটি ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চায় বলে জানান তিনি।

দেশের শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করে জামায়াত আমির বলেন, যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনায় নিয়োজিত, তাদের সন্তানরাই বিদেশে পড়াশোনা করে। এ কারণেই দেশের শিক্ষা খাতের এমন করুণ অবস্থা। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন শিক্ষা আর চালু থাকবে না, যা মানুষকে পিছিয়ে দেয় কিংবা দুর্নীতিবাজ ও অমানবিক করে তোলে। বরং এমন শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, যা মানুষকে সত্যিকারের মানুষ বানাবে এবং অন্যকে সম্মান করতে শেখাবে।

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, পাঁচ বছরে হয়তো বুলেট ট্রেন চালু করা সম্ভব না, কিন্তু উন্নয়নের এক্সপ্রেস ট্রেন অবশ্যই চালু করা যাবে। সাংবাদিকদের বিষয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে, এমনকি তাদের লেখনী সরকারবিরোধী হলেও।

ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থার সংস্কার ও নৈতিকতার ওপর ভিত্তি করে নতুন শিক্ষানীতি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় ঘটানো হবে, যাতে শিক্ষাজীবন শেষে সবাই যোগ্যতা অনুযায়ী কাজ পায়। কেউ বেকার থাকবে না—প্রত্যেকে হবে উদ্যোক্তা অথবা চাকরিজীবী। শুধু ডিগ্রির ভিত্তিতে নয়, বরং কাজের দক্ষতা ও বাস্তব ফলাফলের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে।

দুর্নীতিবিরোধী অবস্থানের কথা স্পষ্ট করে তিনি বলেন, “আমরা দুর্নীতির প্রবাহ বন্ধ করব। এই কথা শুনে অনেকের হৃদয় ধড়ফড় করছে, কারণ অনেকেই দুর্নীতির মাধ্যমে চলেন।” তিনি আরও বলেন, যে যত বেশি দায়িত্ব পালন করবেন, তার জন্য ততই সম্মানজনক ও উপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ করা হবে।



ভারতে এক ম্যাচ খেলে কোটি কোটি টাকা পকেটে পুরবেন মেসিরা

ভারতে এক ম্যাচ খেলে কোটি কোটি টাকা পকেটে পুরবেন মেসিরা

ad300