| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

তারেক রহমানের সঙ্গে যুগপৎ জোট নেতাদের ভার্চুয়াল বৈঠক

  • প্রকাশের সময় : 13-12-2025 | 06:01 PM
তারেক রহমানের সঙ্গে যুগপৎ জোট নেতাদের ভার্চুয়াল বৈঠক
ad728
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক জোটের শীর্ষ নেতাদের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, জোটগুলোর মধ্যে আসন সমঝোতা এবং নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়। নেতারা আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে দ্রুতই জোটের মধ্যেকার ভুল বোঝাবুঝির অবসান হবে এবং আসন সমঝোতা চূড়ান্ত করা সম্ভব হবে।

বৈঠকে অংশ নেওয়া গণতন্ত্র মঞ্চের নেতা রাশেদ খাঁন জানান, বিএনপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে প্রতিটি দলের সঙ্গে আলাদাভাবে আলোচনা করে ভুল বোঝাবুঝির অবসান ঘটানো হবে। তিনি আশা প্রকাশ করেন, অতীতে ২৫টি আসনে ছাড় দেওয়ায় বিএনপি তাদের যথাযথ মূল্যায়ন করবে।

নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে রাশেদ খাঁন বলেন, প্রায় ৫০ জন প্রার্থী 'টার্গেট কিলিংয়ের' ঝুঁকিতে থাকতে পারেন। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করে নির্বাচনি প্রচারে যুক্ত সকলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তিনি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং পারস্পরিক সন্দেহ এড়াতে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের দলগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়েছে। তিনি আশাবাদী যে আগামী কয়েক দিনের মধ্যেই আসন সমঝোতা চূড়ান্ত করা সম্ভব হবে। তিনি সম্প্রতি ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সাইফুল হক আরও বলেন, নিজেদের মধ্যে যেকোনো ধরনের হঠকারিতা এড়িয়ে সতর্ক থাকতে হবে। এ ছাড়া, নির্বাচনি বিধিমালা (আরপিও) কোনো নির্দিষ্ট দলকে বাড়তি সুবিধা দিচ্ছে কি না, তা উচ্চ আদালতে সুরাহা হবে বলেও তিনি প্রত্যাশা করেন।

বৈঠকে বিএনপির পক্ষে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদের মধ্যে সশরীরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ যুগপৎ আন্দোলনে যুক্ত বিভিন্ন দলের নেতারা।




মিথ্যা প্রচার করে দেশে  নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্

মিথ্যা প্রচার করে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্

ad300