| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দলের মনোনয়ন না পেয়ে বি.বাড়িয়া-২ এ স্বতন্ত্র প্রার্থী রুমিন

  • প্রকাশের সময় : 24-12-2025 | 02:16 AM
দলের মনোনয়ন না পেয়ে বি.বাড়িয়া-২ এ স্বতন্ত্র প্রার্থী রুমিন
ad728

নিজস্ব প্রতিবেদক: অবশেষে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে  বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন রুমিন ফারহানা।  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের দাবিদার ছিলেন  সাবেক এ এমপি।
কিন্তু মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনসহ  চারটি আসন ছেড়ে দেয় বিএনপি। যেখান থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার প্রার্থী হওয়ার সম্ভাবনা আর থাকলো না।  মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসন ছেড়ে দেওয়ার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সমঝোতা হওয়া চারটি আসনে কোনো প্রার্থী দেবে না বিএনপি। এ সময় জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

তবে দলীয় মনোনয়ন না পেলেও সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করবেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে রুমিনকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন। ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কারও নাম ঘোষণা করেনি দলটি।

এরপর থেকেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যান এ আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের শরিক দলের নেতা জুনায়েদ আল হাবিবকে। তবে রুমিন ফারহানা তার নির্বাচনি প্রচার বন্ধ রাখেননি। বিভিন্ন সভা-সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি।

দলীয় মনোনয়ন না পেলেও এ আসন থেকে নির্বাচন করার কথা জানান রুমিন ফারহানা। গতশুক্রবার বিকালে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, “আমি যা বলি, আমি তা-ই করি; এইটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই লেড়বো।

আসন সমঝোতা হওয়ার পরও নির্বাচনে প্রার্থী হবেন কি-না এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আমি ২০১৫ সাল থেকে এ আসনে বিএনপির জন্য কাজ করছি। এ আসনে আমার বাবাও নির্বাচন করে পাশ করেছিলেন। এই আসনের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে। সাধারণ ভোটাররাও আমাকে চায়। আমি স্বতন্ত্র নির্বাচন করব।

তবে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু  বলেন, আমরা বিএনপি পরিবার। দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। দলের বাইরে কেউ যাব না। দীর্ঘদিন ধরে আমরা ভোট দিতে পারিনি। দলের সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের নৈতিক দায়িত্ব।




সর্বশেষ সংবাদ
আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ad300