| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নির্বাচনে অংশগ্রহণ করবেন না আনোয়ার হোসেন মঞ্জু

  • প্রকাশের সময় : 29-12-2025 | 04:30 PM
নির্বাচনে অংশগ্রহণ করবেন না আনোয়ার হোসেন মঞ্জু
ad728
সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসন থেকে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমার শরীর অসুস্থ। পিরোজপুর-২ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করব না। সে কারণে মনোনয়নপত্র জমাও দিইনি। অন্য কোনো কারণ আছে কি না, এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

গত বুধবার ( ২৪ ডিসেম্বর) ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও রেহেনা আক্তারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পিরোজপুর-২ আসনের জন্য ওই মনোনয়নপত্র নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, রবিবার ( ২৮ ডিসেম্বর) পিরোজপুরে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হওয়ার অভিযোগ এবং জুলাই মাসে ছাত্র-জনতার ওপর গণহত্যার অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন। 



যেই দেশের স্বপ্ন একজন মা দেখেন, আমরা সেই দেশ গড়তে চাই : তারে

যেই দেশের স্বপ্ন একজন মা দেখেন, আমরা সেই দেশ গড়তে চাই : তারে

ad300