| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

নির্বাচনের আগের দিন অর্ধকোটি টাকাসহ জামায়াত নেতা আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি পার হওয়ার সময় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধকোটি টাকার বেশি বলে স্বীকার করেছেন।

  • প্রকাশের সময় : 11-02-2026 | 11:44 PM
নির্বাচনের আগের দিন অর্ধকোটি টাকাসহ জামায়াত নেতা আটক
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি পার হওয়ার সময় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধকোটি টাকার বেশি বলে স্বীকার করেছেন।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আজ দুপুর পৌনে একটার দিকে গণমাধ্যমকে জানান, জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান বিপুল অংকের অর্থ নিয়ে বিমানে যাতায়াতের চেষ্টা করছিলেন। সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের কাছে বিপুল পরিমাণ অর্থ থাকার কথা স্বীকার করেন। 

তবে পুলিশ এখনো জব্দকৃত টাকাগুলো চূড়ান্তভাবে গণনা করেনি। পুলিশ সুপার জানিয়েছেন, সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে স্বচ্ছতার সাথে টাকাগুলো গণনা করা হবে এবং এরপরই টাকার প্রকৃত পরিমাণ ও এর উৎস সম্পর্কে বিস্তারিত জানা যাবে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই বিপুল পরিমাণ অর্থসহ জামায়াত নেতার আটক হওয়ার ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।