| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান-ইসি

দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশের ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৮ ডিসেম্বর) ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেদন অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হলেন তিনি ও তার মেয়ে জাইমা রহমান । আজ নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তাদের স্মার্টকার্ডও প্রস্তুত বলে জানান তিনি।

  • প্রকাশের সময় : 29-12-2025 | 03:06 AM
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান-ইসি তারেক রহমানের প্রতীকি এনআইডির ছবি
ad728


নিজস্ব প্রতিবেদক:  দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশের ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার(২৮ ডিসেম্বর) ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেদন অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হলেন তিনি ও তার মেয়ে  জাইমা রহমান ।
আজ নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। তাদের স্মার্টকার্ডও প্রস্তুত বলে জানান তিনি।
রুহুল আমিন মল্লিক জানান,  আজ নির্বাচন কমিশন কর্তৃক তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি অনুমোদিত হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে বেলা ১২টা ২০ মিনিটের দিকে জাইমা রহমান ও তার মা জুবাইদা রহমান নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনের প্রবেশ করেন। পরে জাইমা রহমান তার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে ১২টা ৪৫ মিনিটে ইটিআই ভবন ত্যাগ করেন। 

এরপর দুপুর ১টার দিকে ইটিআই ভবনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তার সঙ্গে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। তারেক রহমান এদিন তার আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেন। 

পরবর্তী সময়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন ছেড়ে চলে যান। এসময় তিনি রাস্তায় অপেক্ষমান নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। এসময় ইসির বাইরে উপস্থিত নেতা-কর্মীরা তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 
জানা যায়, তারেক রহমান ও জাইমা রহমান ভোটার হয়েছেন ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে। 



নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ad300