| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ময়মনসিংহ-১০: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথে আগুন

  • প্রকাশের সময় : 27-12-2025 | 08:52 PM
ময়মনসিংহ-১০: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথে আগুন ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আগুন
ad728



নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ ছাড়া গফরগাঁও পৌর শহরের প্রধান প্রধান সড়কে অন্তত ১০ স্থানে আগুন দিয়েছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ ঘটনার পর পৌর শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিংয়ে এবং পৌর শহরের বিভিন্ন এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানান গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান।

নেতাকর্মীরা জানান, গফরগাঁও উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১০ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. আক্তারুজ্জামান বাচ্চুর নাম ঘোষণার পর থেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন দলের একাংশের নেতাকর্মীরা।

তার মনোনয়ন বাতিলের দাবিতে বিকালে উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে প্রথমে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা রেললাইনে আগুন দেন। এতে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেইসঙ্গে আতঙ্কে পৌর শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন দোকানিরা।

গফরগাঁও রেলওয়ে থানার এসআই আবুল বাশার বলেন, রেললাইনের আগুন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আছে। তারা বিষয়টি দেখছেন।

এর আগে এদিন দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়মনসিংহ-১০ আসনে মো. আক্তারুজ্জামান বাচ্চুকে দলীয় প্রার্থী ঘোষণা করেন। এরপর থেকে গফরগাঁওয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।



‘মাসুদ রানা’ অনিশ্চিত, নায়িকার মন খারাপ, পরিচালক বিরক্ত

‘মাসুদ রানা’ অনিশ্চিত, নায়িকার মন খারাপ, পরিচালক বিরক্ত

ad300