| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

  • প্রকাশের সময় : 03-01-2026 | 10:25 PM
যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
ad728


 নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলায় বিএনপির এক নেতাকে গুলি করে খুন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার শংকরপুর এলাকায় সাবেক পৌর কাউন্সিলর শাহেদ হোসেন নয়নের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (অপরেশন্স) মোমিনুল হক।

নিহত আলমগীর হোসেন (৫৫) শংকরপুর ইসাহাক সড়ক এলাকার প্রয়াত ইন্তান চৌধুরীর ছেলে। তিনি যশোর নগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ পরিদর্শক মোমিনুল হক বলেন, সন্ধ্যায় আলমগীর শংকরপুর বটতলা থেকে মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার পথে গোলপাতা মসজিদ এলাকায় তাকে গুলি করা হয়। গুলিটি তার মাথার বাম পাশে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা বিচিত্র মল্লিক বলেন, আলমগীর হোসেনকে মৃত অবস্থায় হাসাপাতালে আনা হয়। পরে লাশ মর্গে পাঠানো হয়।

আলমগীর হোসেনের বড় ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, আলমগীর সাবেক পৌর কাউন্সিলর নয়নের কার্যালয়ের সামনে গেলে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল থেকে গুলি তাকে করা হয়। এতে আলমগীর মোটরসাইকেল থেকে পড়ে যান। আলমগীর জমি কেনাবেচার ব্যবসা করতেন বলে জানান তিনি।

যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক বলেন, আলমগীর ৭ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।



উত্তর কোরিয়া-মিয়ানমারের দুই প্রতিষ্ঠান ও ৫ ব্যক্তির ওপর যুক্

উত্তর কোরিয়া-মিয়ানমারের দুই প্রতিষ্ঠান ও ৫ ব্যক্তির ওপর যুক্

ad300