| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলে বিএনপি-জামায়াতের সঙ্গে জোটের আভাস: নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • প্রকাশের সময় : 07-11-2025 | 01:37 AM
সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলে বিএনপি-জামায়াতের সঙ্গে জোটের আভাস: নাসীরুদ্দীন পাটওয়ারীর
ad728


নিজস্ব প্রতিবেদক:  জুলাই সনদের সংস্কার প্রক্রিয়ার বিষয়ে একমত ও সরকার গঠনের পর সেই সংস্কারগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট হতে পারে বলে আভাস দিয়েছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিন সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যেহেতু দেশ একটি সংকটের মুহূর্তে রয়েছে, সেই অবস্থায় বিএনপি ও জামায়াত যদি সংস্কারের বিষয়ে একটি জায়গায় আসে এবং ভবিষ্যতে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি কিংবা জামায়াত যে কারো সঙ্গে এনসিপির জোট হতে পারে। তিনি বলেন, বিচার ও সংস্কারের বিষয়ে যদি সমাধান না হয়, তাহলে আমরা কারো সঙ্গে জোটে যাবো না।

এনসিপিরি মুখ্য সংগঠক বলেন, তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে কিংবা অনলাইনে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়া মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল) এবং বিভাগীয় সম্পাদকদের মাধ্যমে এই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। 

তিনি বলেন, মনোনয়ন ফরমের সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা। তবে কেউ চাইলে এর বেশিও দিতে পারেন। তবে জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে এই ফরমের মূল্য দুই হাজার টাকা। তবে সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।



সর্বশেষ সংবাদ
ভোররাতে রাজধানীতে দুই বাসে আগুন

ভোররাতে রাজধানীতে দুই বাসে আগুন

ad300