| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

স্বতন্ত্র প্রার্থীর নামে আ.লীগকে নির্বাচনের সুযোগ দিলে জনগণ রুখে দাঁড়াবে: রাশেদ খান

  • প্রকাশের সময় : 10-12-2025 | 08:51 PM
স্বতন্ত্র প্রার্থীর নামে আ.লীগকে নির্বাচনের সুযোগ দিলে জনগণ রুখে দাঁড়াবে: রাশেদ খান
ad728
স্বতন্ত্র প্রার্থীর নামে আওয়ামী পদধারীদের নির্বাচনের সুযোগ দিলে জনগণ রুখে দাঁড়াবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আগামী নির্বাচন হতে হবে ফ্যাসিবাদমুক্ত নির্বাচন। সরকার যদি ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে নমনীয়তা দেখায়, তাহলে সরকারকে জবাবদিহি করতে হবে। প্রয়োজনে আমরা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

বুধবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি বাজারে পথসভা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

রাশেদ খান বলেন, এবারের নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি চলবে না। ভয় দেখিয়ে ভোট নেওয়ার সুযোগ দেওয়া হবে না। ইনশাআল্লাহ মানুষ স্বতস্ফুর্ত ভাবে নির্বাচনে ভোট দেবে।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই। আমরা সব দল মিলে ফ্যাসিবাদী হাসিনা ও আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। আগামী নির্বাচনেও আমরা গণঅভ্যুত্থানপন্থী সব দল এক হয়ে উৎসবমুখর হয়ে ভোট দেব। আমরা বিভেদের জালে আটকে গেলে ফ্যাসিবাদ ফিরে আশার ঝুঁকি তৈরি হবে।

অন্যান্য দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজনীতি করব, ভোটের মাঠে প্রতিযোগিতা করব। কিন্তু আসুন আমরা হিংসা ছড়ানো থেকে বিরত থাকি। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করা কেবল সরকারের দায়িত্ব নয়, বরং সকল রাজনৈতিক দলের দায়িত্ব।

তফসিল ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাশেদ খান বলেন, আগামীকাল নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে বলে ঘোষণা দিয়েছে। আমরা নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানাই। তফসিল ঘোষণার পরে আইনশৃঙ্খলাসহ দেশের সকল ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যাবে। আমরা বিশ্বাস করতে চাই, নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।

ঝিনাইদহবাসীর উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়ে রাশেদ খান বলেন, আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। সৎ, শিক্ষিত ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকে আপনার জয়যুক্ত করবেন। সৎ ও যোগ্য লোক নির্বাচিত হলে এলাকার সঠিক ও সুষম উন্নয়ন করা হবে। আমার কোনো টাকা পয়সা নেই। আমি টাকা দিয়ে ভোট কিনতে পারব। তবে আমার হৃদয়ে ঝিনাইদহবাসীর জন্য দোয়া ও ভালোবাসা রয়েছে।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকালে হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাশেদ খান। এসময় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ বক্তব্য রাখেন।



‘মাসুদ রানা’ অনিশ্চিত, নায়িকার মন খারাপ, পরিচালক বিরক্ত

‘মাসুদ রানা’ অনিশ্চিত, নায়িকার মন খারাপ, পরিচালক বিরক্ত

ad300