| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

হাদি হামলা সুপরিকল্পিত ষড়যন্ত্র: রিজভী

  • প্রকাশের সময় : 13-12-2025 | 03:48 PM
হাদি হামলা সুপরিকল্পিত ষড়যন্ত্র: রিজভী
ad728
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে 'সুপরিকল্পিত ষড়যন্ত্র' এবং 'উদ্দেশ্যপ্রণোদিত' বলে মন্তব্য করেছেন। 

শনিবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত বলে শনাক্ত ব্যক্তি ছাত্রলীগের এক নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপির সঙ্গে চা খাচ্ছেন—এর বিচার কে করবে? রিজভী হামলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক তদন্ত ও শাস্তির দাবি জানান। একই সঙ্গে, তিনি এই হামলার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জড়ানোর চেষ্টারও তীব্র নিন্দা করেন।

রাজধানীর নয়াপল্টনে ওসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সভায় বক্তব্য দেন রুহুল কবির রিজভী।

তিনি প্রশ্ন তুলে বলেন, হামলার এক-দুই ঘণ্টার মধ্যেই ফেসবুকে মির্জা আব্বাসকে 'গ্যাংস্টার' আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া হয়, যা তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা। রিজভী উল্লেখ করেন, এই একই এলাকায় অন্য বড় রাজনৈতিক দলের নেতারা বসবাস করলেও তাঁরা কখনো ক্ষতিগ্রস্ত হন না।

রিজভী আরও প্রশ্ন করেন, ওসমান হাদিকে দেশের শত্রুদের বিরুদ্ধে সোচ্চার নেতা হিসেবে জানা যায়, তিনি কি কখনো মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো মন্তব্য করেছেন? তাই তাকে (হাদিকে) বিরক্ত করার যে অভিযোগ তোলা হচ্ছে, তা বিশ্বাসযোগ্য নয়।

মির্জা আব্বাস সম্পর্কে রিজভী বলেন, ৫০ বছরের রাজনৈতিক জীবনে কেউ অভিযোগ করতে পারেনি যে তিনি কাউকে মারধর করেছেন। এমন একজন মানুষ হঠাৎ করে একজন তরুণ প্রার্থীকে আঘাত করবেন—এটা বিশ্বাসযোগ্য নয়।

তিনি বলেন, ঘটনায় শনাক্ত ব্যক্তি ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ভিপির সঙ্গে একই টেবিলে চা খাচ্ছেন। এই সংগঠনের ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, ৭১ সালে ৩০ লাখ মানুষ হত্যা ও ২ লাখ মা-বোনের ইজ্জতহানির পরও যাদের বিবেক জাগেনি, তারা যে কোনো কিছু করতে পারে।
রিজভী বলেন, এখন দিনের আলোতে সব পরিষ্কার হয়ে যাচ্ছে এবং জনগণ ও প্রশাসন উভয়ই অপরাধীদের চিনে ফেলেছে। তিনি হাদির ওপর হামলার দৃষ্টান্তমূলক তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও উপস্থিত ছিলেন তানভীর আহমেদ রবিন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ইশরাক হোসেন সহ অন্যান্য নেতারা।




এনসিপিসহ নতুন ৩ দলের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ:  বিজ্ঞপ্তি প্র

এনসিপিসহ নতুন ৩ দলের নিবন্ধন ও প্রতীক বরাদ্দ: বিজ্ঞপ্তি প্র

ad300