| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য আদানির সঙ্গে চুক্তি করেছিল

  • প্রকাশের সময় : 16-11-2025 | 10:11 PM
হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য আদানির সঙ্গে চুক্তি করেছিল
ad728
শেখ হাসিনা ভারতের আদানি গ্রুপের সঙ্গে যে চুক্তি করেছিল, সেটা একটি প্রাইভেট কোম্পানির স্বার্থে। বাংলাদেশের স্বার্থ নষ্ট করে ক্ষমতায় টিকে থাকার স্বার্থেই তিনি এমন চুক্তি করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (১৬ নভেম্বর) পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে এক অসহায় বৃদ্ধ দম্পতিকে আর্থিক সহায়তা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমে তাদের দুরবস্থার খবর প্রকাশিত হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রিজভী সেখানে যান।

সহায়তা প্রদান শেষে রিজভী বলেন, শেখ হাসিনা ভারতের আদানি গ্রুপের সঙ্গে যে চুক্তি করেছিল, সেটা একটি প্রাইভেট কোম্পানির স্বার্থে। বাংলাদেশের স্বার্থ নষ্ট করে কেন ওই কোম্পানির বিদ্যুতের ৩৪ শতাংশ বাধ্যতামূলকভাবে কিনতে হবে? ক্ষমতায় টিকে থাকার স্বার্থেই তিনি এমন চুক্তি করেছিলেন। সম্পাদিত বিদ্যুৎ চুক্তিকে দেশ ও জনগণের স্বার্থবিরোধী।

তিনি বিদেশি কোম্পানির সঙ্গে উন্নয়নমূলক চুক্তির সম্ভাবনার কথা স্বীকার করে বলেন, কিন্তু তা কখনোই স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করে হতে পারে না। শেখ হাসিনা যে সব চুক্তি করেছেন, সেগুলো দেশের স্বার্থবিরোধী। তিনি আরও উল্লেখ করেন, এখন আবার শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে শর্তগুলো কী, মানুষ কিছুই জানে না।

রিজভী দাবি করেন যে এ ধরনের সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ এবং ড. ইউনুসের সরকারকে অবশ্যই এগুলো বিবেচনায় নিতে হবে।

তিনি শেখ হাসিনার সমালোচনা করে বলেন, জনগণের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েই শেখ হাসিনা দেশকে আজকের অবস্থায় দাঁড় করিয়েছেন। মানুষ মনে করেছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিনা ভোটে ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি রাজনৈতিক নষ্টাচারের পথ তৈরি করেছেন।

এ সময় পটুয়াখালী জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

ad300