| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

২৪৩ আসনে প্রার্থী জাপার, ফিল্ড ঠিক নাহলে সরে আসার হুমকি

২৪৩ আসনে প্রার্থী ঘোষণা জাপার লেভেল প্লেয়িং ফিল্ড’ ঠিক না হলে নির্বাচন থেকে সরে আসার হুমকি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর

  • প্রকাশের সময় : 27-12-2025 | 01:22 AM
২৪৩ আসনে প্রার্থী জাপার, ফিল্ড ঠিক নাহলে সরে আসার হুমকি
ad728

  এন রায় রাজা:
২৪৩ আসনে প্রার্থী ঘোষণা জাপার
লেভেল প্লেয়িং ফিল্ড’ ঠিক না হলে নির্বাচন থেকে সরে আসার হুমকি 

 এর রায় রাজা:  ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। শুক্রবার (ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে ‘সরে আসারও’ কথা বলেছেন তিন

জাতীয় পার্টি (জাপা)। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সব দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা না হলে নির্বাচন থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী একটি দল এবং আমরা জনরায়ের ওপর শ্রদ্ধাশীল। তবে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্ব শর্ত হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। আমরা লক্ষ করছি অন্তর্বর্তী সরকার সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চ্যালেঞ্জের মুখে পড়ছে।”

তিনি সতর্ক করে বলেন, “যদি লেভেল প্লেয়িং ফিল্ড সমান না হয় এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না থাকে, তবে পরিস্থিতি বিবেচনায় আমরা নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারি।

দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরে জাপা মহাসচিব বলেন, “সারা দেশে আমাদের নেতাকর্মীরা নির্বাচনের জন্য উন্মুখ। অনেক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় বাছাই প্রক্রিয়ায় আমাদের বেশ হিমশিম খেতে হয়েছে। চুলচেরা বিশ্লেষণ শেষে আজ আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করছি। আমরা এখনও আশা করি, সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দেবে।” 

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন প্রমুখ উপস্থিত ছিলেন।



ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ad300