মঙ্গলবার ২০ অক্টোবর- রাত ১১টায়, উপজেলার বাগানবাড়ি, নয়াপাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চুরির অপরাধে আব্দুল মালেক (২১)। তিনি উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকার বাসিন্দা। অপরদিকে, গাঁজা সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্ত দুজন হলেন রিপন তঞ্চঙ্গ্যা (২৭) ও সুমন তঞ্চঙ্গ্যা (২৫)। তাঁরা আলীকদম সদর ইউনিয়নের ভারতমোহন পাড়ার বাসিন্দা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চুরির অপরাধে আব্দুল মালেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় অপরাধের দায়ে রিপন তঞ্চঙ্গ্যা ও সুমন তঞ্চঙ্গ্যাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে চুরির মামলা নম্বর ৭০/২০২৬ এবং মাদকসংক্রান্ত মামলা নম্বর ৭১/২০২৬ উল্লেখ করা হয়েছে।
পরে বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টায় দণ্ডপ্রাপ্তদের কারা পরোয়ানাসহ বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়।