| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

আগামী নির্বাচন হবে ঐতিহাসিক ও স্বচ্ছ: ইসি

  • প্রকাশের সময় : 25-11-2025 | 11:57 PM
আগামী নির্বাচন হবে ঐতিহাসিক ও স্বচ্ছ: ইসি
ad728
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ ঘোষণা করেছেন, আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হবে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের প্রক্রিয়ায় যেকোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করা হলে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন। ইসি সানাউল্লাহ পর্যবেক্ষকদের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, কোনো পর্যবেক্ষক ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতিত্ব করতে পারবে না। তিনি স্পষ্ট করে দেন, নির্বাচন কমিশন শুধু মানসম্পন্ন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ আশা করে এবং মানহীন পর্যবেক্ষকের কোনো প্রয়োজন নেই।

তিনি আরও জানান, তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষকদের তালিকা কমিশনে জমা দিতে হবে। পর্যবেক্ষণের সময়সীমা নির্ধারণ করে তিনি বলেন, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন—এই তিনদিন পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করবেন।

ভুয়া পর্যবেক্ষকদের চিহ্নিত ও ঠেকানোর জন্য নির্বাচন কমিশন এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে। জালিয়াতি প্রতিরোধে পর্যবেক্ষকদের পরিচয়পত্রে কিউআর কোড (QR Code) ব্যবহার করা হবে বলে তিনি জানান। এছাড়া, বিদেশি নাগরিকদের দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষণের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।




হাদি হত্যার প্রতিবাদে সাইন্সল্যাব মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যার প্রতিবাদে সাইন্সল্যাব মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

ad300