| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে চট্টগ্রামে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আইনগত প্রক্রিয়া ও পদ্ধতিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI)-এর সহযোগিতায় এবং বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১-এর আওতায় শনিবার ৩ অক্টোবর হতে CWCCI-এর সেমিনার হলে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

  • প্রকাশের সময় : 04-10-2026 | 01:36 PM
উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে চট্টগ্রামে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
ad728
প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসার বিভিন্ন আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হচ্ছে। বিশেষ করে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার দক্ষতা এবং ব্যবসার টেকসই উন্নয়নে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন CWCCI-এর পরিচালক ও প্রশিক্ষক নূজহাত নূয়েরী কৃষ্টি এবং বিডিএস এক্সপার্ট ও প্রশিক্ষক মো. হাফিজুর রহমান। প্রশিক্ষণের প্রথম দিনে মোট ৫০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং ম্যানেজমেন্ট এন্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড (MTI)-এর বাস্তবায়নে দেশের ১৬টি জেলায় মোট ৪২টি ব্যাচে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি ব্যাচে ২৫ জন করে মোট ১,০৫০ জন উদ্যোক্তাকে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। অংশগ্রহনকারীদের মধ্যে ৭৫ শতাংশ নারী এবং ২৫ শতাংশ পুরুষ উদ্যোক্তা রয়েছেন। 

চট্টগ্রাম প্রতিনিধি



আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে

আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে

ad300