| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কক্সবাজারে থেমে থাকা বাসে আগুন

  • প্রকাশের সময় : 16-12-2025 | 02:28 PM
কক্সবাজারে থেমে থাকা বাসে আগুন
ad728
কক্সবাজার শহরে বাস টার্মিনাল-সংলগ্ন পুলিশ লাইনস লাগোয়া বাস কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দোয়েল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাসটিতে হঠাৎ ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আগুন নেভানোর তৎপরতা শুরু করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, পরে জানা যাবে৷ তবে ফায়ার সার্ভিস ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে, বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হঠাৎ করে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে স্থানীয় থেকে শুরু করে পথচারীদের মাঝে আতংকের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা সঠিক কারণ বুঝতে না পারলেও অনেকে বলছেন, সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।

তবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানিয়েছেন, বাসের চালকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি হেলপার বাসের ভেতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন। হয়তো কোনো দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।



সুন্দর নির্বাচন করে আগের অপবাদ ঘোচাতে চাই : সিইসি

সুন্দর নির্বাচন করে আগের অপবাদ ঘোচাতে চাই : সিইসি

ad300