| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কুড়িগ্রামে ব্রিজ ভাঙায় ড্রামের ভেলায় ৫ হাজার মানুষের পারাপার

  • প্রকাশের সময় : 03-11-2025 | 08:34 PM
কুড়িগ্রামে ব্রিজ ভাঙায় ড্রামের ভেলায় ৫ হাজার মানুষের পারাপার
ad728
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনিরাম আবাসনগামী খালের ওপর নির্মিত সেতুটি ভেঙে যাওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও নতুন করে কোনো ব্রিজ নির্মাণ হয়নি। ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই গ্রামের পাঁচ হাজারের বেশি মানুষ। তাদের একমাত্র ভরসা এখন একটি অস্থায়ী ড্রামের ভেলা, যেখানে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুল শিক্ষার্থী, কৃষক ও কর্মজীবী মানুষ।
জানা যায়, দুর্যোগ ও ত্রাণ বিভাগের অধীনে নির্মিত ৪০ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণের মাত্র তিন মাস যেতে না যেতেই ভেঙে পড়েছিল। ছয় বছর ধরে এটি মেরামত বা পুনর্নির্মাণ না হওয়ায় স্থানীয়রা নিজেরাই ড্রামের ভেলা তৈরি করে পারাপার হচ্ছেন।

স্থানীয় গ্রামবাসী আবেদ আলী, মকবুল ও পনির উদ্দিন জানিয়েছেন, সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে তারা জীবনের ঝুঁকি নিয়ে ভেলায় যাতায়াত করছেন এবং প্রায় সময়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

স্কুলগামী শিক্ষার্থী জেসমিন, রুবেল ও নুরনাহার জানায়, দীর্ঘদিন ধরে ড্রামের ভেলাতে করে ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হচ্ছে। প্রায়ই ভেলা থেকে পড়ে বইপত্র ভিজে যায়। দ্রুত একটি নতুন ব্রিজ তৈরি হলে তাদের স্কুল যাতায়াতের সুবিধা হবে।

জনদুর্ভোগের এই চিত্র নিয়ে স্থানীয় প্রশাসনের মধ্যে রয়েছে পরস্পরবিরোধী বক্তব্য। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সিরাজ উদ্দৌলা জানান, খালের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় আগের ব্রিজটি ভেঙে পড়েছিল। বর্তমানে খালের দৈর্ঘ্য আরও বৃদ্ধি পাওয়ায় সেখানে নতুন করে ব্রিজ নির্মাণ সম্ভব নয়।

অন্যদিকে, উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান বলেন, যেহেতু আগের ব্রিজটি দুর্যোগ মন্ত্রণালয় করেছে, তাই রাস্তার কোনো আইডি নেই। আইডি ছাড়া ওই রাস্তায় কোনো ধরনের ব্রিজ নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব নয়।

এলাকাবাসী ও সুধীজন প্রত্যাশা করছেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেবেন।


আলমগীর হোসেন আসিফ/রাজধানী




আড্ডা কেনাকাটা খাওয়া—এক আঙিনাতেই যেভাবে হচ্ছে সব

আড্ডা কেনাকাটা খাওয়া—এক আঙিনাতেই যেভাবে হচ্ছে সব

ad300