| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গোপালগঞ্জের দুই আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • প্রকাশের সময় : 03-01-2026 | 02:50 PM
গোপালগঞ্জের দুই আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল গোপালগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
ad728
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ ও গোপালগঞ্জ-২ আসনের ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল এবং ঋণখেলাপির অভিযোগে এসব প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

গোপালগঞ্জ জেলার দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ আজ সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, আইনগত ও তথ্যের ত্রুটির কারণে মোট ১০ জন প্রার্থী নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়েছেন।

গোপালগঞ্জ-১: এই আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন— গণঅধিকার পরিষদের কাবির মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম, নাজমুল আলম ও কাইউম আলী খান।

গোপালগঞ্জ-২: এই আসনেও ১৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— বিএনপির বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া, শিপন ভূইয়া, রনি মোল্লা, উৎপল বিশ্বাস ও মশিউর রহমান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল এবং কয়েকজনের ক্ষেত্রে ঋণখেলাপির অসংগতি পাওয়ায় এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।




হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু

ad300