| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চট্টগ্রামে কাস্টমসের দুই কর্মকর্তার গাড়িতে হামলা

  • প্রকাশের সময় : 04-12-2025 | 05:30 PM
চট্টগ্রামে কাস্টমসের দুই কর্মকর্তার গাড়িতে হামলা চট্টগ্রাম নগরে ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় কাস্টমসের দুই কর্মকর্তা আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
ad728


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরে ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় কাস্টমসের দুই কর্মকর্তা আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাদের প্রাইভেট কার থামিয়ে চাপাতি ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গাড়ি ভাঙচুর করে তাঁদের ‘গুলি করার’ হুমকিও দেয়া হয়। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের সিডিএ আবাসিক এলাকায়এ ঘটনা ঘটে।
হামলার শিকার দুজন হলেন,চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন।

ঘটনার বিবরণ দিয়ে আসাদুজ্জামান খান  বলেন, আমরা অফিসের দিকে যাচ্ছিলাম। হঠাৎ তিন ব্যক্তি এসে আমাদের গাড়ি থামান। থামানোর সঙ্গে সঙ্গে গাড়ির কাচ ভাঙচুর শুরু হয়। একজন আরেকজনকে বলতে থাকেন, “গুলি কর, গুলি কর”। আমরা কোনোভাবে গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকি। একটা গলির ভেতর ঢুকে প্রাণে বাঁচি।

গুলি ছোড়া হয়েছিল কি না, জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, গুলির কোনো আওয়াজ আমরা শুনিনি। আসলে তখন আমরা শুধু দৌড়াচ্ছিলাম। গাড়ি ভাঙচুর করা হলেও আমরা কেউ গুরুতর আহত হইনি। কে বা কারা, কেন এই হামলা করেছে, তা আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারিনি।

হামলাকারীরা সংখ্যায় তিনজন ছিল বলে জানান আসাদুজ্জামান খান। তিনি বলেন, তারা একটি মোটরসাইকেলে করে আসে। তাদের একজনের হাতে চাপাতি ছিল। গাড়ির কাছে এসে প্রথমে চাপাতি দিয়ে গাড়িতে কোপ দেয় একজন। এরপর একজন গুলি করতে বলে।

আসাদুজ্জামান বলেন, তারা নিয়মিত কাস্টমসের বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে প্রতিদিন গড়ে ১০-১২টি মামলা করেন। এ কারণে তারা নানা সময় হুমকিও পেয়েছেন। এই কাজ থেকে সরে আসার জন্যও তাদের অতীতে চাপও দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, সম্প্রতি দুই কনটেইনারে আমদানি নিষিদ্ধ পপি বীজ এসেছে। অন্য কনটেইনারে আনা হয়েছে ঘন চিনি। এই অনিয়ম ধরেছেন এ কর্মকর্তারা। আবার বিভিন্ন ধরনের কসমেটিকস আমদানিকে কেন্দ্র করে কাস্টমে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। মিথ্যা ঘোষণা দিয়ে মালামাল আনা হচ্ছিল। গত দুই মাসে এই সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে। এসব কারণে কিছুদিন ধরে তাঁরা বিভিন্ন নম্বর থেকে মুঠোফোনে হুমকি পাচ্ছেন।

তারেক মাহমুদ আরও বলেন, কিছুদিন আগে একজন ফোন করে নিজেকে সাজ্জাদ পরিচয় দিয়ে প্রাণনাশের হুমকি দেন। তবে কোন সাজ্জাদ, তা বলেননি। আমাদের ধারণা, কাস্টমে অনিয়ম ধরার কারণেই আজকের এ হামলা হতে পারে।

জানতে চাইলে নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিভিন্ন আলামত সংগ্রহ করছি। তদন্ত করে জড়িত ব্যক্তিদের অবশ্যই চিহ্নিত করা হবে।

এ ঘটনার আগে গত ৬ অক্টোবর হুমকির বিষয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন রাজস্ব কর্মকর্তা আসাদুজ্জামান খান। জিডিতে তিনি উল্লেখ করেন, ৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে একজন ব্যক্তি ফোন করে ভয় দেখান, মেরে ফেলার হুমকি দেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহমেদ বলেন, তিনি ১২ দিন হলো এখানে এসেছেন। জিডির বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।

 



সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ!

সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ!

ad300