| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

চট্টগ্রামে বিদ্যানন্দের ১ টাকায় রোজার বাজার শুরু

  • প্রকাশের সময় : 05-02-2026 | 08:03 PM
চট্টগ্রামে বিদ্যানন্দের ১ টাকায় রোজার বাজার শুরু
ad728
পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় চট্টগ্রামে ‘১ টাকায় রোজার বাজার’ চালু করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর বিপ্লব উদ্যানে এই ব্যতিক্রমী বাজারের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এই আয়োজনের মাধ্যমে মাত্র ১ টাকার বিনিময়ে চাল, ডাল, মাছ ও মুরগিসহ প্রয়োজনীয় নিত্যপণ্য কেনার সুযোগ পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় মাসব্যাপী এই সেবা কার্যক্রম শুরু করেছে সামাজিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেয়র ডা. শাহাদাত হোসেন নিজে দুঃস্থদের হাতে ১ টাকার বিনিময়ে পণ্যসামগ্রী তুলে দিয়ে এই বাজারের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মেয়র বিদ্যানন্দের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “এ বাজারে এসে আমার মনে হচ্ছে শায়েস্তা খাঁর আমল ফিরে এসেছে। অভাবী মানুষ ১ টাকার বিনিময়ে হাজার টাকার পণ্য বেছে নেওয়ার স্বাধীনতা পাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়।” তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য মোঃ জামাল উদ্দিন জানান, এই বাজারে ১ টাকায় চাল, ডাল, ডিম ছাড়াও মাছ ও মুরগি পাওয়া যাচ্ছে। এছাড়া শীতের কথা বিবেচনা করে ৩ টাকায় কম্বল ও পোশাকের ব্যবস্থাও রাখা হয়েছে। তাদের লক্ষ্য হলো—রমজানের আগে ১০ হাজার পরিবার এবং পুরো রমজান জুড়ে মোট ৩ লাখ পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি ও বিদ্যানন্দের প্রতিনিধিরা। নিম্ন আয়ের মানুষরা কোনো ভিক্ষা নয়, বরং নামমাত্র মূল্যে নিজেদের প্রয়োজনীয় বাজার করার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি।




অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

ad300