| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ডেঙ্গু নিয়ন্ত্রণে, পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুনঃ গালর্স গাইডদের গাজীপুরের ডিসি

মেয়েদের নেতৃত্ব, সৃজনশীলতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতার বিকাশে দীর্ঘ ১১ বছর পর গাজীপুরের কালিয়াকৈরের বাড়ইপাড়ায় জাতীয় ক্যাম্প এলাকায় শুরু হয়েছে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬। প্রকৃতির মাঝে তাঁবু বাস ও বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে ৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সাত দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

  • প্রকাশের সময় : 04-10-2026 | 01:47 PM
ডেঙ্গু নিয়ন্ত্রণে, পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুনঃ গালর্স গাইডদের গাজীপুরের ডিসি
ad728
​রোববার সকালে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া বলেন, "প্রতি বছরই এরকম জাতীয় গাইড ক্যাম্প হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে ও প্রতিকূল পরিবেশে সেটা হয়নি। আমরা সৌভাগ্যবান যে দীর্ঘ ১১ বছর পর এবার গাজীপুরে এই জাতীয় গাইড ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।" তিনি আরও বলেন, "এখানে সারাদেশে গার্ল গাইডদের যারা নেতৃত্ব দিচ্ছেন সেই গাইডরা, আঞ্চলিক ও কেন্দ্রীয় কমিশনারবৃন্দ, মেয়েদের মায়েরা এসেছেন, শিক্ষকরা এসেছেন। আগামী ৭ দিন তারা বিভিন্ন বিষয়ে শিখবে।"


​পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন এই বাংলাদেশ একদিন সবুজে ভরে উঠবে, হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। এখানকার জেলা প্রশাসক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর এই ইচ্ছা বাস্তবায়নে তার পক্ষ থেকে গার্লস গাইডদের প্রতি আহবান রাখছি পরিষ্কার কার্যক্রমে অবদান রাখার। বর্তমানে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে। গাজীপুর এই কার্যক্রমে তোমারা গার্লস গাইডরা নেতৃত্ব দেবে এই প্রত্যাশা রাখি। সবুজের বাংলাদেশ বিনির্মাণে গার্লস গাইডরা হবে গ্রীন বাংলাদেশের অ্যাম্বাসেডর।"

​বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার ও সাবেক গ্রেড-১ কর্মকর্তা কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব এম. রকিবুল হাসান। এছাড়া অনুষ্ঠানে ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
​রাজধানীসহ দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার এই ক্যাম্পে অংশ নিচ্ছেন। প্রকৃতির সঙ্গে মানিয়ে চলা, দলগত কাজ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সৃজনশীলতা বিকাশের মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই আয়াসের মূল লক্ষ্য।



সর্বশেষ সংবাদ
নারী আম্পায়ার জেসিকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

নারী আম্পায়ার জেসিকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

ad300