| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় মন্ত্রিত্বের স্বাদ

  • প্রকাশের সময় : 18-02-2026 | 01:14 PM
দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় মন্ত্রিত্বের স্বাদ
ad728
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

১৯৯৭ সালে মাত্র ২৩ বছর বয়সে আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে ২০০৯ সালে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সম্প্রতি ২০২৬ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন তিনি। জাতীয় সংসদে বগুড়ার প্রতিনিধিত্বের পাশাপাশি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো সম্প্রসারণ এবং সমবায় খাত শক্তিশালীকরণে কাজ করে যাচ্ছেন। ১৭ ফেব্রুয়ারি শপথ বাক্য পাঠ করার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

সাম্প্রতিক বক্তব্যে তিনি বলেন, বগুড়ার উন্নয়ন অগ্রযাত্রা আরও গতিশীল করা হবে। বিশেষ করে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা আধুনিকীকরণ, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, বাজার অবকাঠামো উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

দলীয় কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছেন এই নেতা। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে তিনি রাজনৈতিক ও উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সচেষ্ট।

বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিলো দীর্ঘ ১৯ বছর। এবার জেলার ৭টি আসনেই বিএনপি প্রার্থীরাি এমপি হওয়ায় জেলার সকল জনগন আশা করছেন বগুড়ায় উন্নয়নের জোয়ার বয়ে আনবে।

উল্লেখ্য, ১৯৯১ সালের নির্বাচনি ফলাফলে বগুড়া সদরে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপর বগুড়াবাসী আর মন্ত্রীত্বের স্বাদ পাননি।

বগুরা/জাহিদ হাসান 




রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস

রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস

ad300