নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকের ধাক্কায় রিতা হালদার নামে এক সিনিয়র স্টাফ নার্স নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্বামীর মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিতা হালদার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। ঘাতক ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রিতা হালদার তার স্বামী খোকন বাড়ৈর সাথে মোটরসাইকেলে চড়ে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দিলে রিতা সড়ক ছিটকে পড়েন এবং ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রিতা হালদার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে মানুষের সেবা করে আসছিলেন। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সজীব মিয়া/রাজধানী