| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

নেত্রকোনায় টাকায় মিলছে রোহিঙ্গাদের এনআইডি

  • প্রকাশের সময় : 03-01-2026 | 08:45 PM
নেত্রকোনায় টাকায় মিলছে রোহিঙ্গাদের এনআইডি নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন অফিস
ad728
নেত্রকোনায় বড় অংকের অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার এক ভয়াবহ জালিয়াতির খবর পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, সদর উপজেলা নির্বাচন অফিসের একটি অসাধু চক্র ভুয়া জন্মনিবন্ধন ও তথ্য জালিয়াতি করে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে। দেড় থেকে দুই লাখ টাকার বিনিময়ে ইতিমধ্যে অর্ধশতাধিক রোহিঙ্গাকে নাগরিকত্ব দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাচন অফিসকে ঘিরে গড়ে উঠেছে এনআইডি জালিয়াতির এক শক্তিশালী সিন্ডিকেট। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, 'জান্নাত বেগম' (এনআইডি নং- ৩৩৩১০৮৯৫৮৫) নামে এক নারীকে বাংলাদেশি নাগরিক সাজাতে মোহনগঞ্জ উপজেলার মৃত আব্দুল হাসিম ও মোসাঃ আনজুকে ভুয়া বাবা-মা হিসেবে ব্যবহার করা হয়েছে। অথচ মৃত আব্দুল হাসিমের পরিবার জানিয়েছে, জান্নাত নামে তাদের কোনো সন্তানই নেই।

যেভাবে চলেছে জালিয়াতি:
• ভুয়া জন্মনিবন্ধন: জান্নাত বেগমের ব্যবহৃত জন্মনিবন্ধনটি নেত্রকোনা পৌরসভার সার্ভারে পাওয়া যায়নি। অন্য একটি সনদ এডিট করে ডিজিটাল কারসাজির মাধ্যমে এটি তৈরি করা হয়েছে।

• অস্তিত্বহীন তথ্য: ভোটার ফরমে শনাক্তকারী ও যাচাইকারীর যেসব এনআইডি নম্বর দেওয়া হয়েছে, সেগুলোর কোনো অস্তিত্ব নির্বাচন কমিশনের সার্ভারে নেই।

• তথ্য গোপন: ভোটার তালিকায় ব্যবহৃত মোবাইল নম্বরটির মালিক বর্তমানে চীনে অবস্থানরত এক শিক্ষার্থী, যিনি ওই নারীকে চেনেনই না।

অভিযোগের তীর যাদের দিকে:
নির্বাচন অফিসের একাধিক কর্মচারীর দাবি, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. সিহাব উদ্দিন এবং অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক এই চক্রের সঙ্গে সরাসরি জড়িত। অভিযোগ রয়েছে, ১.৫ থেকে ২ লাখ টাকার বিনিময়ে একেকটি এনআইডি কার্ড দেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৫০ থেকে ৬০ জন রোহিঙ্গাকে এভাবে ভোটার করার তথ্য মিলেছে।

কর্তৃপক্ষের বক্তব্য:
অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা নির্বাচন অফিসার মো. সিহাব উদ্দিন বলেন, "এত বিশাল সংখ্যক ভোটারের তথ্য যাচাই করা সবসময় সম্ভব নয়। তদন্তে বহিরাগত প্রমাণিত হলে কার্ড বাতিল করা হবে।" তবে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও নেত্রকোনার মোহনগঞ্জ ও কলমাকান্দায় রোহিঙ্গাদের পাসপোর্ট ও জন্মনিবন্ধন জালিয়াতির ঘটনায় জড়িতরা গ্রেফতার হয়েছিল। বারবার এমন ঘটনায় জাতীয় নিরাপত্তা এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।

হৃদয় রায় সজীব/রাজধানী