| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পুলক চ্যাটার্জির আত্মহত্যা:'চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজের যৌথ বিবৃতি'

সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)। একই সঙ্গে তাঁর আত্মহত্যার প্রকৃত কারণ, পেছনের পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের ভূমিকা 'নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি' জানিয়েছে দুই সংগঠন।

  • প্রকাশের সময় : 13-09-2026 | 07:14 PM
পুলক চ্যাটার্জির আত্মহত্যা:'চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজের যৌথ বিবৃতি'
ad728
এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান  বলেন, পুলক চ্যাটার্জির মৃত্যুর আগে তাঁর আর্থিক সংকট, পাওনা সার্ভিস বেনিফিট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তাঁর রেখে যাওয়া নোট, পারিবারিক ও কর্মজীবনের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করতে হবে। তদন্তে কোনো অনিয়ম, অবহেলা বা বেআইনি আচরণের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,  সাংবাদিকদের ন্যায্য পাওনা পরিশোধে দীর্ঘসূত্রতা এবং চাকরির অনিশ্চয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর চাকরি হারালে তাঁদের সার্ভিস বেনিফিট ও অন্যান্য আইনসঙ্গত পাওনা দ্রুত পরিশোধ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। পুলক চ্যাটার্জির মৃত্যুর ঘটনা সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার প্রশ্নটি নতুন করে সামনে এনেছে। দৈনিক সমকাল কর্তৃপক্ষ পুলক চ্যটার্জির পাওনা পরিশোধে যে তাল-বাহানা করেছে তা রীতিমত শাস্তিযোগ্য অপরাধ। 

একইভাবে সমকাল-এর সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান কাজী আবুল মনসুর ও ব্যুরোর সাবেক সিনিয়র সাংবাদিক রুবেল খানের বকেয়া সার্ভিস বেনিফিট  পরিশোধের  ক্ষেত্রেও এই পত্রিকাটি তালবাহানা করছে উল্লেখ করে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিএমইউজের  নেতৃবৃন্দ বলেন,  সিনিয়র সাংবাদিক কাজী আবুল মনসুর দীর্ঘ আট বছর সমকালে কর্মরত ছিলেন। সেই আট বছরের চাকরির পাওনা তিনি আজও পাননি। এছাড়া রুবেল খানও দীর্ঘদিন সমকালে কর্মরত ছিলেন। খুবই অমানবিকভাবে তাকে  চাকুরিচ্যুত করা হয়েছিলো। ভূল চিকিৎসায় একমাত্র কন্যা রাইফার মৃত্যূতে রুবেল খান যখন বিপর্যস্ত ছিলেন তখনই সমকাল কর্তৃপক্ষ তাকে চাকুরীচ্যূত করে। আরো দূ:খজনক হলো এতদিনেও সমকাল কর্তৃপক্ষ তাঁর পাওনা পরিশোধ করেনি, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তাঁদের পাওনা নির্ধারণ করে দ্রুত পরিশোধ করতে হবে এবং এ বিষয়ে কর্তৃপক্ষকে স্পষ্ট অবস্থান জানাতে হবে।

দুই সংগঠনের নেতারা বলেন, 'পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত এবং কাজী আবুল মনসুর ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধ—দুটি বিষয়ই সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।'  কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সাংবাদিকদের বেতন-ভাতা, সার্ভিস বেনিফিট ও চাকরিচ্যুতির ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ উদঘাটনে  'সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত', কাজী আবুল মনসুর ও রুবেল খানের  'বকেয়া সার্ভিস বেনিফিট দ্রুত পরিশোধ', এবং গণমাধ্যমকর্মীদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করা হয়। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা ও পাওনা সংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। 



শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ: রণক্ষেত্র এলাকা, যানজটে স্থবির

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ: রণক্ষেত্র এলাকা, যানজটে স্থবির

ad300