| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ফেনী জজ কোর্টের এনামুল হকের মৃতদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : 23-12-2025 | 01:01 AM
ফেনী জজ কোর্টের এনামুল হকের মৃতদেহ উদ্ধার
ad728
ফেনীর ফতেহপুর রেললাইনের পাশে ঝোপের মধ্যে জজকোর্টের সুপারিনটেনডেন্ট এনামুল হকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়। এনামুল হক সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে শহরের বারাহিপুর এলাকার মোমেনা ম্যানশনে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে একজন বাকপ্রতিবন্ধী রেললাইনের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ফতেহপুর ওভারব্রিজের নিচে থাকা স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশ ও স্বজনদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তথ্য-উপাত্ত সংগ্রহের পাশাপাশি মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিকটতম আত্মীয়দের দাবি, সকাল সাতটার দিকে এনামুল হক বাসা থেকে বের হন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা এনামুলের লাশ উদ্ধারের খবর পান। দ্রুত ঘটনাস্থলে এসে তারা মরদেহ শনাক্ত করেন। তাদের ধারণা, এনামুলকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানান তারা।

ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম জানান, পুলিশ ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্বজনদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আলাউদ্দিন সবুজ/রাজধানী




সারের সংকট নেই, দাম বাড়ার প্রশ্নই আসে না: কৃষি উপদেষ্টা

সারের সংকট নেই, দাম বাড়ার প্রশ্নই আসে না: কৃষি উপদেষ্টা

ad300