| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বগুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে মির্জা সায়েমের যোগদান

  • প্রকাশের সময় : 12-03-2026 | 08:24 PM
বগুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে মির্জা সায়েমের যোগদান
ad728
নিজস্ব প্রতিনিধি: বগুড়া জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। 

বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তিনি বিদায়ী পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এর আগে তিনি খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন। এরপর নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর মির্জা সায়েম মাহমুদ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

গত ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বগুড়ায় পদায়ন করা হয়। অন্যদিকে বিদায়ী পুলিশ সুপার শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা অনুযায়ী নবনিযুক্ত এসপি আজ নিজ কর্মস্থলে যোগদান করলেন।

জাহিদ হাসান/রাজধানী




বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

ad300