| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১১.১ ডিগ্রি

  • প্রকাশের সময় : 03-12-2025 | 12:59 PM
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১১.১ ডিগ্রি
ad728
চলতি শীত মৌসুমে দিনাজপুরে দেশের সর্বনিম্ন ১১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, ১ ডিসেম্বর জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (৩ ডিসেম্বর) দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮১ শতাংশ। বাতাসের গড় গতিবেগ উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ কিলোমিটার। যা গতকাল (২ ডিসেম্বর) মঙ্গলবার ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

সকালে হালকা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো পড়লেও বেশ শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশার দেখা মিলেছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, জেলায় একটু একটু করে শীত বাড়ছে। তাপমাত্রা ওঠানামা করছে। বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দিনাজপুর এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের বাবুল রায় বলেন, সকালে খুব শীত ছিল। এবার শীতে আজকেই প্রথম এত শীত পড়েছে।

স্টেশন এলাকার পত্রিকার হকার রুবেল ইসলাম ও লক্ষণ সরকার বলেন, আজকে এত শীত যে সকাল বেলা পত্রিকা নেওয়ার জন্য বের হয়ে আসতে খুব কষ্ট হয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজ ঠান্ডা বেশি । তবে ঠান্ডা লাগলেও সাইকেল চালিয়ে পত্রিকা বিলি করতে বের হলে আর ঠান্ডা লাগে না।বিরল উপজেলার নুর আলম বলেন, শীত এসে গেছে। মানুষ শীতের কাপড় পরতে শুরু করেছে। গরু-ছাগলকেও শীত নিবারণের জন্য চটের বস্তা পরিয়ে রাখা হচ্ছে।




আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের র

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের র

ad300