| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের গুঞ্জন, জবিতে বিক্ষোভ বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে জনসন রোডের দিকে যায়। এসময় শিক্ষার্থীরা ‘মেধার মূল্যায়ন চাই’, ‘এনটিআরসিএ বহাল রাখতে হবে’, ‘শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না’, ‘কমিটি পদ্ধতি মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

  • প্রকাশের সময় : 11-08-2026 | 02:29 AM
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের গুঞ্জন, জবিতে বিক্ষোভ বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি
ad728
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর (NTRCA) কেন্দ্রীয় সুপারিশ পদ্ধতি বহাল রাখার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার প্রস্তাবেরও প্রতিবাদ জানিয়েছেন তাঁরা।
 
সোমবার (১০ আগস্ট) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী এবং শিক্ষক নিয়োগে স্বচ্ছতা প্রত্যাশী ব্যক্তিরা অংশ নেন।
 
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে জনসন রোডের দিকে যায়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল—‘মেধার মূল্যায়ন চাই’, ‘এনটিআরসিএ বহাল রাখতে হবে’, ‘শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না’ এবং ‘কমিটি পদ্ধতি মানি না, মানব না’।
 
বিক্ষোভকারীরা বলেন, এনটিআরসিএর মাধ্যমে দীর্ঘদিন ধরে পরীক্ষা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হচ্ছে। এতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাদের দাবি, এই পদ্ধতি পরিবর্তন করে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
 
সমাবেশে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা বলেন, দেশের লাখো নিবন্ধনধারী দীর্ঘদিন ধরে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার ওপর আস্থা রেখেই তাঁরা শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার প্রস্তুতি নিয়েছেন। তাই বিদ্যমান নিয়োগ কাঠামো পরিবর্তনের আগে সংশ্লিষ্টদের মতামত নেওয়া প্রয়োজন।
 
তারা আরও বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যত বেশি কেন্দ্রীয় ও প্রযুক্তিনির্ভর হবে, তত বেশি স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। বিপরীতে প্রতিষ্ঠানভিত্তিক কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হলে অনিয়ম, তদবির ও পক্ষপাতিত্বের সুযোগ তৈরি হতে পারে। এতে শিক্ষার সামগ্রিক মানও নেতিবাচকভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
 
বিক্ষোভ থেকে দ্রুত শিক্ষক নিয়োগে এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল রাখার দাবি জানানো হয়। একই সঙ্গে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা এবং শিক্ষক-চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের উদ্বেগ বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়।
 
আন্দোলনকারীরা বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।



সর্বশেষ সংবাদ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

ad300