| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

যুবদল নেতার ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার অভিযোগ

  • প্রকাশের সময় : 20-12-2025 | 07:04 PM
যুবদল নেতার ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার অভিযোগ
ad728
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুল ইসলামের (৩০) ওপর হামলা করেছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী আরিফুল ইসলাম।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর গ্রামের মৃত আতিকুর রহমানের ছেলে আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী যুবদল সংগঠনে সক্রিয়ভাবে সাংগঠনিক কাজ করে যাচ্ছেন।

এক সময়ে ইউনিয়ন যুবদল আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। তখন থেকে ওই ইউনিয়নের কতিপয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আরিফুলকে টার্গেট করে।

এরই ধারাবাহিতকতায় শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আরিফুল মোটরসাইকেলযোগে মহিষবান্দির গোফফারের মোড় নামক স্থানে পৌঁছায়। এরই মধ্যে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের একদল নেতাকর্মী তাকে পথরোধ করে এবং লাঠি ও ধারাল অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

তারপর আরিফুল ইসলাম ও তার সঙ্গে থাকা মনজুরুল ইসলামকে মারধর করে হত্যার চেষ্টা করেছে। এ সময় এলাকাবাসী টের পেয়ে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় আরিফুল ইসলাম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করেন।

ভুক্তভোগী আরিফুল বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রলীগের ওই নেতাকর্মীরা আমাকে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় অভিযোগ করেছি। আমি সুষ্ঠু বিচার দাবি করছি।

এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ডিউটি অফিসার ও এএসআই সুজন দেবনাথ বলেন, আরিফুল ইসলাম নামের এক বাদীর করা একটি অভিযোগপত্র পেয়েছি। সেটি ওসির কাছে দেওয়া হবে। পরবর্তীতে তদন্ত করে দেখা হবে।



সর্বশেষ সংবাদ
সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ!

সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ!

ad300