| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

রাজবাড়ীতে মহেন্দ্র-অটো সংঘর্ষে নিহত ১ আহত ৩

  • প্রকাশের সময় : 26-12-2025 | 01:21 AM
রাজবাড়ীতে মহেন্দ্র-অটো সংঘর্ষে নিহত ১ আহত ৩
ad728
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাহেন্দ্র অটো সংঘর্ষে ব্যাটারি চালিত অটো উল্টে লুৎফর রহমান মণ্ডল (৬৫) নামে একজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার সময় বালিয়াকান্দি নারুয়া সড়কের পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলাম এর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান মণ্ডল বালিয়াকান্দি সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গনি মণ্ডলের ছেলে।  

আর আহতরা হলেন, অটোচালক নাদেশ শেখ (৬৫), রুহুল আমিন সরদার (৬০), আব্দুস সালাম শেখ (৫৫)। তাদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নারুয়া থেকে ফিরে আসা অজ্ঞাত মাহেন্দ্র ও নিশ্চিন্তপুর থেকে পেঁয়াজের চারা সহ চারজন অটো বাইক যোগে বালিয়াকান্দি
বাজারে আসছিল। বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে মাহেন্দ্র ও অটো বাইকের সংঘর্ষ হয়। এতে অটো বাইকে থাকা চারজন রাস্তার পাশে সিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লুৎফর রহমানকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রব তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।



বলিউডের বিরক্তিকর পাঁচ সিক্যুয়াল

বলিউডের বিরক্তিকর পাঁচ সিক্যুয়াল

ad300